কিছুদিন ধরেই চরম অস্থিরতা চলছে শ্রীলঙ্কায়। ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে দেশটি। সেখানে চলছে বৈদেশিক মুদ্রার তীব্র সংকট। তাতে করে মহাবিপর্যয় নেমে এসেছে লঙ্কানদের অর্থনীতিতে। যে কোনো সময় দেশটির দেউলিয়াত্বের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আপাতত দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। এর প্রভাব পড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। দেশটিতে আইপিএল সম্প্রচার বন্ধ হচ্ছে।
তীব্র সংকটের প্রভাব পড়েছে শ্রীলঙ্কার সংবাদমাধ্যমেও। কাগজের ব্যয়ভার বহন করতে পারছে না দেশটির সংবাদপত্র। আপাতত অনলাইনে প্রকাশিত হচ্ছে সংবাদ। ইতিমধ্যে বন্ধ করা হয়েছে কয়েকটি টেলিভিশনও। এতে কারে আইপিএলের ম্যাচ সম্প্রচার করা সম্ভব হচ্ছে না। এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম জানি নিউজ।
শ্রীলঙ্কায় প্রতিদিন ১৩ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। তেল, খাদ্য পণ্য ও ঔষধ সংকটের কারণে রাজপথে নেমে এসেছেন সর্বস্তরের মানুষ। দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশের বাসভবনের সামনে ব্যাপক বিক্ষোভ করেছেন তারা। সেখানে ব্যাপক সহিংসতা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন পুলিশ। দুই পক্ষের মধ্যে দফায় দফায় ব্যাপক সংঘাত হয়েছে।
সাধারণ জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ক্রিকেটার উপুল থারাঙ্গা। আপাতত ঢাকায় বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলছেন তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে থারাঙ্গা জানান, দেশে থাকলে তিনিও আন্দোলনে শরিক হতেন।
শ্রীলঙ্কা সম্পর্কিত পড়ুন:

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাধারণ মানুষকে হেনস্তার ঘটনা বাংলাদেশে নতুন কিছু নয়। এবার তেমনই এক ঘটনার শিকার হয়েছেন নাঈম হাসান। কান্নায় ভেঙে পড়েছেন ২৬ বছর বয়সী বাংলাদেশের এই ক্রিকেটার।
২০ মিনিট আগে
টুর্নামেন্টের আয়োজক বলে কথা। তার চেয়েও বড় কথা ৩২ বছর পর মার্কিন মুলুকে হচ্ছে ফুটবল বিশ্বকাপ। বাংলাদেশ সময় আজ ভোরে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গ্যালারি ছিল কানায় কানায় পরিপূর্ণ। গ্যালারি ভর্তি দর্শকদের হতাশ করেনি যুক্তরাষ্ট্র। প্যারাগুয়েকে হেসেখেলে হারিয়ে বিশ্বকাপ শুরু করল যুক্তর
৪২ মিনিট আগে
ক্লাব ফুটবলে অসংখ্য শিরোপা জিতেছেন কার্লো আনচেলত্তি। তাঁর অধীনে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগ, লা লিগার শিরোপা জেতা এক রকম অভ্যাস বানিয়ে ফেলেছিল। বায়ার্ন মিউনিখের হয়েও তাঁর শিরোপা জয়ের কীর্তি রয়েছে। ক্লাব ফুটবলের পাট চুকিয়ে গত বছর হয়েছেন ব্রাজিলের প্রধান কোচ। তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ আর ব্রাজিলের সম্পর্কটা যেন এক চিরন্তন রোমাঞ্চের গল্প। ১৯৩০ সালে টুর্নামেন্টের সূচনা থেকে এখন পর্যন্ত প্রতিটি আসরে অংশ নেওয়া একমাত্র দল তারা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের নামের ভারটাই আলাদা। কিন্তু ২০০২ সালের পর থেকে সোনালি ট্রফিটা সেলেসাওদের জন্য কেবলই এক মরীচিকা হয়ে আছে। দীর্ঘ ২৪ বছরের সে
২ ঘণ্টা আগে