শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার করে নিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। গতকাল মঙ্গলবার রাতে এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট এমনটি জানান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এদিকে গতকাল মঙ্গলবার সরকারি জোট ছেড়ে গেছেন অন্তত ৪১ জন আইনপ্রণেতা। এ অবস্থায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।
এর আগে গত ১ এপ্রিল তীব্র অর্থনৈতিক সংকটের জের ধরে সহিংস বিক্ষোভের পর শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়।
১৯৪৮ সালে শ্রীলঙ্কা স্বাধীন হওয়ার পর এবারই ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে। দেশজুড়ে চলছে জ্বালানির হাহাকার। পরিবহন প্রায় বন্ধ। খরচ বাঁচাতে ১০ থেকে ১৩ ঘণ্টা লোডশেডিংও করা হচ্ছে দেশজুড়ে। এরই প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে শ্রীলঙ্কার জনগণ।

ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
৭ ঘণ্টা আগে
সৌদি আরবে হামলার উদ্দেশে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। বুধবার (১৪ অক্টোবর) ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে...
৮ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতগামী একটি ফ্লাইটে আকস্মিক ‘হাইজ্যাক অ্যালার্ট’-এর (উড়োজাহাজ ছিনতাইয়ের সংকেত) পর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের ফ্লাইটটি দিল্লিতে অবতরণের কথা থাকলেও নিরাপত্তার শঙ্কায় সেটিকে রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। পরে দীর্ঘ তল্লাশি ও সুর
৮ ঘণ্টা আগে
আসন্ন নির্বাচনের আগে ইরানে নতুন করে আগ বাড়িয়ে কোনো সামরিক হামলা চালাতে চান না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তেহরান বা তাদের সমর্থিত কোনো গোষ্ঠী ইসরায়েলে হামলা চালালে তার কড়া জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি...
১০ ঘণ্টা আগে