সূর্য তার নতুন সৌরচক্রে ক্রমশ সক্রিয় এবং শক্তিশালী হয়ে উঠছে। সম্প্রতি সূর্যপৃষ্ঠে একটি বড় আকারের ম্যাস করোনাল ইজেকশন নামে এক বিস্ফোরণ ঘটেছে। এর ফলে বিপুল পরিমাণ চৌম্বকীয় শক্তি ও পদার্থ নিয়ে একটি সৌরঝড় পৃথিবীর দিকে এগিয়ে আসছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ এবং কলকাতার সেন্টার অব এক্সেলেন্স ইন স্পেস সায়েন্সেস অনুমান করেছে—আগামীকাল বৃহস্পতিবার এই ঝড় পৃথিবীতে আঘাত হানতে পারে। শক্তি এবং প্লাজমার একটি বিশাল ঢেউ
ম্যাস করোনাল ইজেকশন হলো—সূর্যের পৃষ্ঠে ঘটা সবচেয়ে বড় বিস্ফোরণগুলোর একটি ধরন যার ফলে সূর্য থেকে প্রতি ঘণ্টায় কয়েক মিলিয়ন মাইল বেগে কয়েক বিলিয়ন টন পদার্থ ধারণ করে ঝড় সৃষ্টি করতে পারে। সেই ঝড় সৌর জগতের মধ্য দিয়ে এবং যাত্রাপথে থাকা যেকোনো গ্রহ বা মহাকাশযানকে প্রভাবিত করতে পারে সেই ঝড়।
বিজ্ঞানীরা বলছেন, সত্যিই যদি কোনো ম্যাস করোনাল ইজেকশন ঘটে থাকে তবে পৃথিবীর ওপর দিয়ে যে শক্তিশালী ভূ-চৌম্বকীয় ঝড় প্রবাহিত হবে তা আমাদের উপগ্রহগুলোর ক্ষতি করতে পারে এবং পৃথিবীর রেডিও যোগাযোগ ও মোবাইল নেটওয়ার্ক যোগাযোগ ব্যাহত করতে পারে।
গত ২৮ মার্চ মার্চ সূর্যের সক্রিয় অঞ্চল ১২৯৭৫ এবং ১২৯৭৬-এ বিস্ফোরণের ফলে সূর্যপৃষ্ঠ থেকে সৌর শিখা নির্গমন শুরু হয়। গবেষণা কেন্দ্র বলছে—এই সৌর শিখাগুলো পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে আঘাত করার কারণে পৃথিবীতে মাঝারি ধরনের ভূ-চৌম্বকীয় ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার ভারতীয় বিজ্ঞানীদের পর্যবেক্ষণের সঙ্গে একমত। তাঁরা জানিয়েছেন—৩১ মার্চ পৃথিবীতে একটি জি৩ শ্রেণির শক্তিশালী ভূ-চৌম্বকীয় ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
এনওএএ এই বিষয়ে সতর্ক করে জানিয়েছে—এই ঝড়ের ফলে মহাকাশে থাকা স্যাটেলাইগুলোতে সারফেস চার্জিং ঘটতে পারে, সেগুলো তাদের কক্ষপথ থেকে বিচ্যুতও হতে পারে। তারা স্যাটেলাইটের পাশাপাশি রেডিও সিগনালেও সমস্যা হতে পারে বলে সতর্ক করেছে।

২০২২ সালের ১২ ডিসেম্বর মঙ্গল গ্রহের দক্ষিণাঞ্চলের উঁচু ভূমির ওপর দিয়ে ২৫১ কিলোমিটার উচ্চতায় উড়ছিল একটি অরবিটার। সেখান থেকে মঙ্গল গ্রহের একটি পাহাড়ের ছবি তোলে সেটি। ছবিটি সাধারণই হওয়ার কথা ছিল। ২০০৬ সাল থেকে নাসার মার্স রিকনেসান্স অরবিটারের হাইরাইজ (HiRISE) ক্যামেরা মঙ্গলের পৃষ্ঠের হাজার...
৭ ঘণ্টা আগে
বাংলাদেশের আধুনিক শিল্পের জনক শিল্পাচার্য জয়নুল আবেদিন। চিত্রশিল্পে তাঁর অসামান্য অবদানের কথা বিশ্বজুড়ে স্বীকৃত। তবে পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে মহাকাশেও যে তাঁর নাম খোদাই করা রয়েছে, তা হয়তো অনেকেরই অজানা।
১০ ঘণ্টা আগে
নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল এবং হাজার হাজার এআই বট কয়েক দশক ধরে অমীমাংসিত থাকা এক জটিল গাণিতিক সমস্যার সমাধান খুঁজে পেয়েছে। তাও আবার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এ সমাধান খুঁজে পাওয়ার দাবি করেছে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য
৫ দিন আগে
আপনি কত বছর বয়স পর্যন্ত বাঁচবেন বলে মনে করেন? এই প্রশ্নের উত্তর আপনার সম্পর্কে এমন কিছু তথ্য প্রকাশ করতে পারে, যা আপনি হয়তো ভাবতেও পারেননি। জাপানে বয়স্ক মানুষদের নিয়ে ২৮ বছর ধরে চালানো এক গবেষণায় দেখা গেছে, মানুষ নিজের আয়ু সম্পর্কে আশ্চর্যজনকভাবে সঠিক ধারণা রাখে।
১১ দিন আগে