ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত ৬৪টি হাসপাতালে হামলা হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে রুশ বাহিনী অন্তত ৬৪টি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা চালিয়েছে। প্রতিদিন দুই থেকে তিনটি হাসপাতালে হামলা করেছে রুশ বাহিনী। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
ইউক্রেনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. জার্নো হাবিচ্ট বলেছেন, ‘স্বাস্থ্যকেন্দ্রের ওপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন। কিন্তু এটিই যুদ্ধের একটি বিরক্তিকর ও সাধারণ কৌশল। তারা জরুরি অবকাঠামোগুলো ধ্বংস করে। এর চেয়ে খারাপ কৌশল আর হয় না। কিন্তু এর চেয়েও খারাপ বিষয় হচ্ছে, তারা আশাকে ধ্বংস করে। হাসপাতালকে হামলার লক্ষ্য বানানো কখনোই উচিত নয়।’
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মারিউপোল শহর ঘিরে ফেলেছে রুশ বাহিনী। তারা এই শহরের একটি প্রসূতি হাসপাতালসহ বেশ কয়েকটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা করেছে। মারিউপোলের একজন প্রশাসনিক কর্মকর্তা এ ধরনের হামলাকে ‘অযাচিত যুদ্ধাপরাধ’ বলে উল্লেখ করেছেন।
এক মাস ধরে চলমান যুদ্ধে অনেক বেসামরিক মানুষ হতাহত হয়েছে। কিন্তু হাসপাতালগুলোতে হামলার কারণে আহতদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। প্রাথমিক চিকিৎসাটুকুও দেওয়া যাচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, রুশ হামলার কারণে প্রায় ১ হাজার হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধ হয়ে গেছে।

হংকংয়ের মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব অ্যাবি চোইকে হত্যার পর তাঁর মরদেহ টুকরো টুকরো করে একটি পাত্রে গাজর ও অন্যান্য সবজির সঙ্গে রান্না করা হয়েছিল বলে আদালতে দাবি করেছেন কৌঁসুলিরা।
৫ ঘণ্টা আগে
মাত্র ১৬ বছর বয়সী এক কিশোরকে আন্তর্জাতিক র্যানসমওয়্যার চক্র ‘কিলসেক’-এর (KillSec) মূল পরিচালনাকারী হিসেবে সন্দেহ করছে ইউরোপীয় আইনশৃঙ্খলা বাহিনী। ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল জানিয়েছে, সমন্বিত অভিযানে চক্রটির গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্মন্ট অঙ্গরাজ্যে বসতবাড়িতে বসানো ব্যাটারিগুলোকে এক সুতায় গেঁথে তৈরি করা হয়েছে এমন এক বিদ্যুৎব্যবস্থা, যা এখন রাজ্যটির সবচেয়ে বড় বিদ্যুৎ উৎসে পরিণত হয়েছে। বিদ্যুৎ-বিভ্রাটের সময় বাড়িগুলোকে ব্যাকআপ সরবরাহের পাশাপাশি এসব ব্যাটারি একসঙ্গে যুক্ত হয়ে ‘ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট’
৯ ঘণ্টা আগে
ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজকে দুর্ঘটনার হাত থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বলেছেন, হামলার সময় তিনি নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করেছেন। পাশাপাশি যাত্রীদের জীবন রক্ষার দায়িত্বটুকুও তিনি অনুধাবন করেছিলেন।
৯ ঘণ্টা আগে