বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারের অন্যায়ের বোঝা এত বেশি হয়েছে যে, এর ভারেই সরকারের পতন অত্যাসন্ন। জনগণ আর বসে থাকবে না, গণ-আন্দোলনে ভেসে যাবে অবৈধ শাসকগোষ্ঠী।’ আজ বুধবার দুইটি পৃথক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে মির্জা ফখরুল সারা দেশে দলের নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা ও গ্রেপ্তারের অভিযোগ এনেছেন। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের পাশাপাশি গ্রেপ্তার হওয়াদের মুক্তির দাবি জানান তিনি।
এক বিবৃতিতে ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ এবং দাগনভূঞা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিবের ওপর সরকার দলের লোকজন হামলা করেছে বলে অভিযোগ করেন ফখরুল। তিনি বলেন, ‘দেশজুড়েই চলছে সরকারদলীয় সন্ত্রাসীদের তাণ্ডব। বিরোধী দলসহ ভিন্নমতের মানুষদের কণ্ঠরোধ করার জন্য সারা দেশে এরা গড়ে তুলেছে রক্তাক্ত সন্ত্রাসী পরিকাঠামো। এক ভীতিকর নৈরাজ্যের অন্ধকারে ডুবে গেছে দেশ।’
আরেক বিবৃতিতে পটুয়াখালী জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করাসহ দলীয় কর্মসূচি পালনকালে নেতা-কর্মীদের গ্রেপ্তারের অভিযোগ এনে বিএনপি মহাসচিব বলেন, ‘গণতন্ত্রকে বিলীন করে আইনকে হাতের মুঠোয় নিয়ে সরকারি দলের সন্ত্রাসীরা সমগ্র দেশে নিজেদের আধিপত্য বজায় রাখতে বেপরোয়া হয়ে উঠেছে। একইভাবে আইন শৃঙ্খলা বাহিনীও বর্তমান সরকারের দোসর হিসেবে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলা, নির্যাতন ও গ্রেপ্তারে মাতোয়ারা হয়ে উঠেছে। সরকার নিজেদের ব্যর্থ চেহারা ঢাকতেই বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর নির্যাতন অব্যাহত রেখেছে।’

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরকে দেওয়ার সিদ্ধান্তের অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে দেশের বামপন্থী দলগুলোর মোর্চা সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট।
১২ ঘণ্টা আগে
এলপিজির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার ও চট্টগ্রাম বন্দরের আরও দুটি টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে দেওয়ার আগে পূর্ববর্তী ব্যবস্থাপনার লাভ-ক্ষতির হিসাব জনগণের সামনে প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
১৪ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও অর্জনকে সমুন্নত রাখা এবং জুলাইয়ের শহীদ ও আহতদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
২০ ঘণ্টা আগে
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হলে তিনি ও আরও দুজন আহত হন বলে জানিয়েছে এনসিপি। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি...
১ দিন আগে