
পতনের মুখে রাজধানী কিয়েভ। যদিও ইউক্রেন সরকারের পক্ষ থেকে রাজধানী রক্ষায় সর্বশক্তি দিয়ে রুশ সেনাদের প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়েছে।
এর মধ্যে ক্রেমলিন থেকে জানানো হলো, ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত রাশিয়া।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ শুক্রবার বলেছেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য বেলারুশের রাজধানী মিনস্কে একটি প্রতিনিধিদল পাঠাতে প্রস্তুত।
পেসকভ রুশ বার্তা সংস্থাগুলোকে বলেন, এই প্রতিনিধিদলে রাশিয়ার পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব থাকতে পারে।
এদিকে রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর পক্ষ থেকে সদ্য স্বাধীন স্বীকৃতিপ্রাপ্ত দোনেৎস্ক প্রজাতন্ত্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং লুহানস্ক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউক্রেন অস্ত্র সংবরণ করলেই রাশিয়া তাদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। যেকোনো সময়ই এটি হতে পারে।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন উপদেষ্টা ইঙ্গিত দেন, মস্কোর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে কিয়েভ। ন্যাটোর বিষয়ে ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান নেওয়ার ব্যাপারেও কিয়েভের অঙ্গীকারের কথা জানান তিনি।
পেসকভ বলেন, এসব অপরিহার্য অংশ হচ্ছে ইউক্রেনের নিরস্ত্রীকরণ। অর্থাৎ রাশিয়া ইউক্রেন দখল করতে চায় না, পুতিন চান কিয়েভের নিরস্ত্রীকরণ।
রাশিয়ার পক্ষ থেকে এমন ঘোষণার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার প্রতি যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন। সেই সঙ্গে পশ্চিমা মিত্রদেরও এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

হোয়াইট হাউসে শিগগিরই বৈঠকে বসতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্ভাব্য এই বৈঠক, ইরান যুদ্ধ, লেবানন, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কের টানাপোড়েন এবং ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে ট্রাম্পের মন্তব্যসহ বিস্তারিত।
২১ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় আঞ্চলিক দেশগুলোর সমর্থনের ওপর জোর দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ভেস্তে দিতে ইসরায়েলকে সুযোগ দেওয়া যাবে না বলেও সতর্ক করেছেন তিনি।
৩০ মিনিট আগে
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় মানুষের কান্না দেখে ‘হতবাক’ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে এমনটি জানিয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ‘ভেবেছিলেন মানুষ তাঁকে ঘৃণা করে।’
২ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর একের পর এক ধাক্কায় যখন দল প্রায় খণ্ডবিখণ্ড, তখনো নিজের অবস্থানে অনড় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সিংহভাগ বিধায়ক ও লোকসভা সংসদ সদস্য দলত্যাগ করে...
১৩ ঘণ্টা আগে