শ্রমিক অধিকার রক্ষায় একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন চীনের একটি আদালত। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কর্মী ছাঁটাই করার অজুহাত গ্রহণযোগ্য নয় বলে আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে।
রোববার (৩ মে) যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানায়, গত মঙ্গলবার চীনের হাংঝৌ ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট এক রায়ে একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের এক কর্মীর পক্ষে সিদ্ধান্ত দেন। ২০২২ সালে নিয়োগ পাওয়া ওই কর্মী কোম্পানিটির এআই আউটপুট তদারকির দায়িত্বে ছিলেন। কিন্তু পরে একটি বড় ভাষা মডেল তাঁর কাজের জায়গা দখল করে নেয়। এ অবস্থায় ওই কর্মী উন্নত পারিশ্রমিক ও পদ দাবি করলে তাঁকে বরখাস্ত করা হয়।
আদালত জানান, চাকরিচ্যুতির কারণ হিসেবে কোম্পানির দেওয়া কৈফিয়ত আইনসম্মত নয়। কোম্পানিটি ব্যবসা সংকোচন বা পরিচালনাগত জটিলতার মতো বৈধ কোনো কারণ দেখাতে পারেনি। এমনকি ওই কর্মীর চাকরি চালিয়ে যাওয়া ‘অসম্ভব’ হয়ে পড়েছে—এমন শর্তও পূরণ হয়নি।
মামলার বিবরণ অনুযায়ী, ঝৌ নামের ওই কর্মীকে কোয়ালিটি অ্যাসুরেন্স সুপারভাইজার হিসেবে মাসিক ২৫ হাজার ইউয়ান বেতনে নিয়োগ দেওয়া হয়। তাঁর দায়িত্ব ছিল এআই মডেলের আউটপুট পর্যবেক্ষণ করা এবং অবৈধ বা গোপনীয়তা লঙ্ঘনকারী কনটেন্ট ছেঁকে ফেলা।
তবে অল্প সময়ের মধ্যেই তাঁর কাজ এআই দ্বারা প্রতিস্থাপিত হয়। এরপর তাঁকে নিম্নপদে নামিয়ে দেওয়া হয় এবং বেতন কমিয়ে প্রায় ১৫ হাজার ইউয়ান করা হয়। এই অবনমন মেনে নিতে অস্বীকৃতি জানালে তাঁর সঙ্গে চাকরির চুক্তি বাতিল করে কোম্পানি।
কোম্পানির পক্ষ থেকে বলা হয়, তারা সাংগঠনিক পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে, ফলে কর্মীর প্রয়োজন কমেছে। ঝৌকে ৩ লাখ ১১ হাজার ৬৯৫ ইউয়ান ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন এবং সালিশি বোর্ডে যান।
সালিশি বোর্ড তাঁর বরখাস্তকে ‘অবৈধ’ ঘোষণা করে এবং বেশি ক্ষতিপূরণের দাবিও সমর্থন করে। পরে নিম্ন আদালতও একই রায় দেন। সর্বশেষ আপিলে এই রায় বহাল রাখে হাংঝৌ ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট।
আদালত স্পষ্ট করে জানিয়েছেন, এআই ব্যবহারের অজুহাতে চাকরির চুক্তি বাতিল করা যাবে না।

রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই শীর্ষ আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। যুদ্ধ অবসানের লক্ষ্যে মস্কোয় বৈঠকের পর কিয়েভেও ‘সমানভাবে ফলপ্রসূ আলোচনা’ হবে বলে আশা করছেন তাঁরা।
১২ মিনিট আগে
মার্কিন ব্যবসা-সংক্রান্ত সাময়িকী ফোর্বসের প্রকাশ করা ২০২৬ সালের সিঙ্গাপুরের শীর্ষ ৫০ জন ধনীর তালিকা থেকে বাদ পড়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে তাঁর অবস্থান পিছিয়ে পড়ার পর এবার শীর্ষ ৫০ জনের তালিকা থেকে তিনি বাদ পড়লেন।
২ ঘণ্টা আগে
ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সত্য নিকেতন এলাকায় একটি ছয়তলা ভবন ধসে পড়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের উদ্ধারে কাজ করছেন। স্থানীয় কর্তৃপক্ষের আশঙ্কা, ভবনটিতে অনেক মানুষ আটকা পড়ে থাকতে পারেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সাময়িকভাবে ছয়টি বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। এ অবস্থায় দেশটিতে দেড় লাখের বেশি যাত্রী আটকা পড়েছেন।
২ ঘণ্টা আগে