অনেক ভাষাই বিলুপ্ত হয়ে যাচ্ছে। ভাষা মানুষের যোগাযোগ, সংস্কৃতি ও সৃজনশীল বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। ভাষাকে বাঁচিয়ে রাখতে হলে টেকনোলজি ব্যবহার করে একে সাধারণ মানুষের জন্য সহজ পাঠ্য করে তুলতে হবে। ভাষা আমাদের ভাবনার সঙ্গে জড়িয়ে আছে। তাই ভাষার যত্ন নিতে হবে বলে মন্তব্য করেন আজকের পত্রিকার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মো. গোলাম রহমান।
আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কমিউনিকেশন টুডের পক্ষ থেকে এক ওয়েবিনারে এ কথা বলেন তিনি। আলোচনায় সকল ভাষার বিস্তার, প্রসার ও সংরক্ষণে টেকনোলজির ব্যবহারের গুরুত্ব ও ভাষার পরিবর্তন নিয়ে আলোচনা করেন বক্তারা।
ড. মো. গোলাম রহমান বলেন, ‘আমরা এমন একটি দেশে বাস করি যেখানে বেশির ভাগ মানুষের একটাই ভাষা তা হচ্ছে, বাংলা। কিন্তু বাংলা ভাষাকে এখনো আমাদের অফিস আদালতের দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহার করা হচ্ছে না। এর অনুবাদ অনেক সময় সাধারণ মানুষের বোঝার জন্য সহজ হয়ে ওঠে না।’ টেকনোলজি ব্যবহারের মাধ্যমে এর অনুবাদ, ভাষার ব্যবহার ও বিকাশ সহজ করে তোলার আহ্বান জানান তিনি।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যাস কমিউনিকেশনের আঞ্চলিক পরিচালক মৃণাল চ্যাটার্জির আলোচনায় উঠে আসে বিভিন্ন ভাষার উৎস, পরিবর্তন, ব্যপকতা, বিকাশ ও প্রসারের বিষয়গুলো। তিনি বলেন, ‘ভাষার উৎপত্তি হয় মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটানোর জন্য। সব ভাষার উৎস একটিই ছিল। তাই কোন ভাষাকেই ছোট করে দেখার সুযোগ নেই। সব ভাষাই সমান গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন:

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত আইন না মেনে কথিত বাংলাদেশিদের যেন পুশব্যাক করতে না পারে, সে জন্য সাতক্ষীরা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
২ ঘণ্টা আগে
বরিশাল নৌবন্দর পরিদর্শন শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ঈদযাত্রায় যাত্রীসেবায় অবহেলা বা নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট নৌযানের সনদ বাতিল করা হবে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
৩ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার নাজমুল হাসান মনিকে (২৫) কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৩ ঘণ্টা আগে
মাগুরার মহম্মদপুরে বৃষ্টির পানিতে ভরা একটি গভীর গর্তে ডুবে রমিম মৃধা (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর বিকেলে গর্তের পানিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৩ ঘণ্টা আগে