
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক।

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’—একুশ মানেই আত্মত্যাগের মহিমায় উজ্জ্বল এক ইতিহাস। যে ভাষার জন্য সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেক সূর্যসন্তান জীবন উৎসর্গ করেছেন, সেই বাংলা আজ আমাদের আত্মপরিচয়, গর্ব ও মর্যাদার প্রতীক।

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গাজীপুরের সখীপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমিতে পতাকা-স্তম্ভ (ফ্ল্যাগপোল) ‘চির উন্নত বিজয় নিশান’ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে পতাকা-স্তম্ভটির উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে এসে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আটক হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ছয় নেতা-কর্মী।