
চেক প্রতারণার অভিযোগে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তাঁর স্ত্রী শামীমা নাসরিনের (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর হাকিম মামুনুর রহমান সিদ্দিকী এ পরোয়ানা জারি করেন। এই মামলায় দুই আসামির আদালতে হাজির হওয়ার জন্য দিন ধার্য ছিল। হাজির না হওয়ায় আদালত তাঁদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।
এর আগে গত ৯ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম আফনান সুমির আদালতে এ মামলা করেন তোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ১০ জানুয়ারি তাঁদের হাজির হতে সমন জারি করেন। এদিন তাঁরা আদালতে হাজির না হওয়ায় ১৩ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিদের প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের পক্ষ থেকে বিশেষ ছাড়ে মোটরসাইকেল বিক্রির অফার অনলাইনের মাধ্যমে দেখতে পেয়ে ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি এক লাখ ৪৯ হাজার ৬৩৫ টাকা পরিশোধ করে করেন বাদী। বাদীকে মোটরসাইকেলটি অর্ডারের ৪৫ দিনের মধ্যে দেওয়ার কথা ছিল। তা না হলে মোটরসাইকেলের মূল্য বাবদ দুই লাখ ৫০ হাজার টাকা দেওয়ার কথা ছিল।
আসামিরা নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও মোটরসাইকেলটি ডেলিভারি করতে না পারায় ২৮ জুন দুই লাখ ৫০ হাজার টাকার সিটি ব্যাংকের একটি চেক ইভ্যালি ডটকম লিমিটেডের পক্ষ থেকে সিনিয়র ম্যানেজার ফাইন্যান্স ও ম্যানেজার ফাইন্যান্স স্বাক্ষর করে বাদী বরাবর ইস্যু করেন। ব্যাংকে টাকা উত্তোলন করতে গেলে চেকটি ডিজঅনার হয়।
গত বছরের ১৬ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ইভ্যালির এমডি রাসেলের বাসায় অভিযান চালায় র্যাব। অভিযান শেষে এ দম্পতিকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একাধিক মামলা করেন ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা। তাঁদের একাধিকবার রিমান্ডেও নেওয়া হয়। বর্তমানে তাঁরা কারাগারে।
ই-কমার্স সম্পর্কিত আরও পড়ুন:

গাজীপুরের শ্রীপুরে গভীর জঙ্গল থেকে অন্তত ১২টি ঘোড়ার মাথা, চামড়া, পা, নাড়িভুঁড়ি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, নির্জন ওই স্থানে ঘোড়াগুলো জবাই করে মাংস নিয়ে গেছে কোনো চক্র...
১৩ মিনিট আগে
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন থানায় ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
২৭ মিনিট আগে
মাত্র চারটি সুপারি চারা খাওয়ার অভিযোগে দুটি ছাগলের পা বেঁধে খালে ফেলে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটিতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মৈশানি গ্রামে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে...
৩৬ মিনিট আগে
চট্টগ্রামে টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন চাকরিজীবী, শিক্ষার্থী ও পথচারীরা। ভারী বৃষ্টিতে নগরীর সড়কে যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে...
১ ঘণ্টা আগে