ইভ্যালি আপাতত পরিচালনার জন্য সিটি ও সাউথ ইস্ট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ২ কোটি ৩৫ লাখ টাকা তোলার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ইভ্যালির নামে থাকা ২২টি গাড়ি ভাড়া বা বিক্রি করে দেওয়ারও অনুমতি দিয়েছেন আদালত। ইভ্যালি পরিচালনায় গঠিত বোর্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে ইভ্যালির বোর্ডের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোরশেদ আহমেদ খান। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন।
মাহসিব হোসাইন বলেন, ইভ্যালির প্রধান কার্যালয়ে প্রতিদিন গ্রাহকেরা এসে ভিড় করছেন। শান্তি-শৃঙ্খলার স্বার্থে সেখানে পুলিশ মোতায়েন করতে নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ইভ্যালির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরীন ও ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল কোথায় কীভাবে টাকা ব্যয় করেছেন, তার তথ্য দিতে বাংলাদেশ ব্যাংক ও এনবিআরকে বলা হয়েছে। কারণ, কোম্পানির টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করা যায় না।
গত বছরের ১৮ অক্টোবর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনায় আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের বোর্ড গঠন করে দেন হাইকোর্ট। বোর্ডের অন্য সদস্যরা হলেন স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন বিভাগের সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, বিশেষ দায়িত্বে (ওএসডি) থাকা অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহম্মেদ ও ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।

গাইবান্ধার সাদুল্লাপুরে ঘাঘট নদীভাঙন রক্ষা প্রকল্পের কাজের অনিয়মের খবর পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, নদীভাঙন এলাকায় শ্যালো মেশিন বসিয়ে জিওব্যাগ ভরার জন্য যদি বালু উত্তোলন করা হয়, এতে নদীভাঙন রক্ষায় কোনো কাজে আসবে না। বরং ভাঙন আরও বাড়বে। সরেজমিনে উপজেলার দামোদরপুর ইউনিয়নের...
৪ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে খাল খনন ও সংস্কার প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কাগজে-কলমে হাজারের বেশি শ্রমিক দিয়ে কাজ পরিচালনার কথা থাকলেও বাস্তবে খনন চলছে একাধিক এক্সকাভেটর (ভেকু) মেশিনে। এতে সরকারি কর্মসংস্থান কর্মসূচির উদ্দেশ্য ভেস্তে যাওয়ার পাশাপাশি স্থানীয় দরিদ্র শ্রমিকেরা...
১ ঘণ্টা আগে
নিরাপত্তা বেল্ট না পরে ঝুঁকি নিয়ে লিফট নির্মাণের জন্য ইট গাঁথুনির সময় ময়মনসিংহে বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে নগরের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ঝালকাঠিতে বাসচাপায় মো. রাফি (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বাসন্ডা ব্রিজের পূর্ব পাশের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে