খোলা নিলামে ইভ্যালির মালিকানাধীন একটি টয়োটা সিএইচআর গাড়িটি বিক্রি হয়েছে ২৩ লাখ ৮০ হাজার টাকা ও টয়োটা এক্সিও (লিস্টের ৫ নম্বর গাড়ি) বিক্রি হয়েছে ১৫ লাখ টাকায় । প্রশান্ত ভৌমিক নামের একজন ক্রেতা দুটো গাড়ি কিনেছেন। টয়োটা সিএইচআর ভিত্তিমূল্য ছিল ১৮ লাখ টাকা। টয়োটা এক্সিও’র ৯ লাখ ১৮ হাজার।
আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির ১৪ নম্বর সড়কের তিন নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে নিলামের ডাক শুরু হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রতিনিধিরা নিলাম কার্যক্রম পরিচালনা করছেন।
প্রশান্ত ভৌমিক জানিয়েছেন, তিনি পেশায় রেস্তোরা ব্যবসায়ী। গুলশানে থাকেন। শখের বশে গাড়িটি কিনেছেন।
নিলামের তালিকায় একটি টয়োটা সিএইচআর ছাড়াও রয়েছে একটি রেঞ্জ রোভার, টয়োটা প্রিউস, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস। এর মধ্যে রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম দর এক কোটি ৬০ লাখ টাকা ধরা হয়েছে। ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে রয়েছে এই গাড়িটি।
টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার টাক, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে।
ই-কমার্স সম্পর্কিত আরও পড়ুন:

ভারতে কিউআর কোড স্ক্যান করে কয়েক মুহূর্তে টাকা পাঠানো এখন প্রায় সবার দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। কোনো পয়েন্ট-অব-সেল (পস) যন্ত্র বা নগদ টাকার ঝামেলা নেই, আর সবচেয়ে বড় কথা—গ্রাহক বা বিক্রেতা কারও জন্যই কোনো দৃশ্যমান সার্ভিস চার্জ ছিল না।
৭ মিনিট আগে
এক দশক আগেও যে অর্থনীতির বড় অংশের হিসাব করা হতো কারখানা, দোকান, কৃষি ও প্রচলিত সেবার মাধ্যমে, এখন সেই চিত্র অনেকটাই বদলে গেছে। স্মার্টফোনের মাধ্যমে পণ্য বিক্রি, অ্যাপভিত্তিক যাতায়াত, মোবাইল ফোনে আর্থিক লেনদেন, অনলাইনে কাজ করে আয় কিংবা ফুটপাতে ছোট ব্যবসা—সবই এখন মানুষের আয় ও অর্থনৈতিক কর্মকাণ্ডের অংশ
১০ ঘণ্টা আগে
নিরাপদ খাদ্য আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে গত এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে সাতটি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। একই সময়ে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সাতটি মামলা করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
ভারত সরকারের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে কড়াকড়ি ও নানা শর্তারোপের প্রভাবে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যে ভাটা পড়েছে। এতে একদিকে যেমন সরকারের রাজস্ব আয় কমেছে, অন্যদিকে স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য ও
১৪ ঘণ্টা আগে