
সিরাজগঞ্জে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যার পর গতকাল শুক্রবার নাটোরের গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল আজিজকে নৃশংসভাবে হামলা করে গুরুতর আহত করেছে। এমন অভিযোগ এনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকারের শেষ সময়ে আবারও হিংস্র হয়ে উঠেছে সরকারদলীয় সন্ত্রাসীরা।’
আজ শনিবার দুপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। মোহাম্মদপুরের বছিলা এলাকায় রিজভীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের হয়। এতে বিএনপির স্থানীয় নেতা শওকত, জামাল, বাবুসহ অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যার পর আওয়ামী সন্ত্রাসীরা মাঠে নেমে বাংলাদেশকে বধ্যভূমি বানাতে চায়। তারা বুঝে গেছে তাদের সময় শেষ। তাই তারা এখন মরিয়া হয়ে উঠেছে। সন্ত্রাসী কায়দা অবলম্বন করে তারা ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়।’
রিজভী আরও বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। এ দেশে তাঁর চিকিৎসা সম্ভব নয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত বিদেশে নেওয়া প্রয়োজন। চিকিৎসকেরা বারবার বলেছেন করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় তাঁকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারপরও আওয়ামী নেতারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে মিথ্যাচার করছেন।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লেটে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১ দিন আগে
১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন তথা গণভোটের রায় বাস্তবায়নের জন্য সব জেলা ও মহানগরীতে সেমিনার করা হবে। ৪ জুলাই রাজধানী ছাড়া সব মহানগরী এবং জেলায় বিক্ষোভ ও গণমিছিল করা হবে।
১ দিন আগে
বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও হাইশিং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
১ দিন আগে
নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত করা নির্বাচনী বিধিমালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদেরও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে। এ নিয়ে বিএনপির নেতাদের মত দুই রকম। তাঁদের একাংশ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে কিছুটা নমনীয়, আবার সতর্কও।
২ দিন আগে