
বান্দরবানের রুমায় সেনাবাহিনীর ওপর সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ সময় সন্ত্রাসী বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের চার যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
৫ মিনিট আগে
বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে লোকজন ঘটনাস্থলে ভিড় করতে থাকেন। শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ ভাঙন দেখতে সেখানে আসা-যাওয়া করছে।
২৩ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ উপলক্ষে কনসার্ট আয়োজনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের অবসান হয়েছে। গতকাল শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও কলেজ কর্তৃপক্ষের বৈঠকে এ বিষয়ে সমঝোতা হয়...
২৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত মো. হারুন (৪৫) ওরফে ‘ডাবা হারুন’কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার হাঁচি সরদার পাড়ায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৭ মিনিট আগে