কিশোর তরুণদের মধ্যে ফ্রি ফায়ার ও পাবজি গেম এর জনপ্রিয়তা নিয়ে শঙ্কিত অভিভাবকেরা। এর মধ্যে আরেক ক্রেজ বাজারে এসেছে— ‘ওয়ার্ডল’। অবশ্য এটি নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটি মূলত ওয়ার্ড গেম। ইংরেজি শব্দভান্ডার বাড়াতে বেশ সহায়ক।
সফটওয়্যার ইঞ্জিনিয়ার জশ ওয়ার্ডল গেমটি তৈরি করেছে। এটি সম্পূর্ণ ফ্রি এবং অত্যন্ত সরল। গত বছরের অক্টোবরে গেমটি অবমুক্ত করার পর এরই মধ্যে লাখ লাখ মানুষ এটি ডাউনলোড করেছেন। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে মানুষ স্কোর শেয়ার করছেন তাতেই বোঝা যায় কত মানুষ সক্রিয়ভাবে গেমটি খেলছেন।
এমন জনপ্রিয়তার কারণে গেমটি অনেকে কেনার কথা ভাবছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে। তবে মাঝখান থেকে বাগিয়ে নিল মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।
তবে কত টাকায় গেমটি তারা কিনেছে সেটি প্রকাশ করা হয়নি। শুধু এটুকু জানানো হয়েছে যে, সংখ্যাটি সাত অঙ্কের।
গেমটির নির্মাতা জশ ওয়ার্ডল এ ব্যাপারে বলেন, গেমটির এমন সাফল্যে কিছুটা অবাকই হয়েছি। নিউইয়র্ক টাইমসের সঙ্গে এই চুক্তির বিষয়টি আমি আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি।
নিউইয়র্ক টাইমসের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের মালিকানায় প্রাথমিকভাবে গেমটি বিনা খরচেই খেলা যাবে।
গেমটি খুবই সরল। পাঁচটি অক্ষরে একটি শব্দ তৈরি করতে হয়। এতে ছয়বার অনুমান করার সুযোগ থাকে।
প্রতিদিন নতুন একটি করে ধাঁধা প্রকাশ করা হয়। কত দ্রুত ধাঁধার সমাধান করতে পেরেছেন সেই স্কোরসহ রঙিন একটি গ্রিড সোশ্যাল মিডিয়া'য় শেয়ার করতে পারেন। এই গ্রিড দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই আপনি কোন পদ্ধতিতে সমাধান করেছেন।
টুইটারে একটি পোস্টের মাধ্যমে এই অধিগ্রহণ চুক্তির কথা ঘোষণা করেছেন জশ ওয়ার্ডল। এই গেমের খেলোয়াড়দের প্রতি নিউইয়র্ক টাইমসের দৃষ্টিভঙ্গি তাঁকে মুগ্ধ করেছে বলে জানিয়েছেন তিনি।
নিউইয়র্ক টাইমসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা গেমটি এর নির্মাতার কাছ থেকে কিনেছে। চুক্তিমূল্য সাত অঙ্কের সংখ্যা এবং সংখ্যাটি নিচের দিকেরই।
ইংরেজি ভাষী মানুষদের পত্রিকার সঙ্গে যুক্ত রাখতে বিভিন্ন কৌশলের মধ্যে এটিকে একটি অন্যতম কৌশল হিসেবে বর্ণনা করছে নিউইয়র্ক টাইমস। তাদের ‘নিউইয়র্ক টাইমস গেমস’ সেকশন এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই সেকশনটি এরই মধ্যে বেশ ভালো কিছু গেম প্রকাশ করেছে এবং সেগুলো পাঠকেরা গ্রহণও করেছেন।
জশ ওয়ার্ডলও জানিয়েছেন, মহামারিতে লকডাউনের মধ্যে তিনি নিজেও নিউইয়র্ক টাইমসের ক্রসওয়ার্ড এবং স্পেলিং গেম খেলে বেশ মজা পেয়েছেন।
প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:

শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪৮৮৬ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা) দিতে সম্মত হয়েছে টিকটক। শিশুদের গোপনীয়তা–সংক্রান্ত মামলায় এটি এখন পর্যন্ত অন্যতম বড় সমঝোতা।
৮ ঘণ্টা আগে
চাকরির বাজারের পর এবার খেলাধুলার জগতেও মানুষের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারে রোবট। চীনা রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি এমন একটি অতিমানবসদৃশ রোবটের প্রদর্শন করেছে, যার গতি বিশ্বের দ্রুততম দৌড়বিদ উসাইন বোল্টের চেয়েও বেশি বলে দাবি করা হচ্ছে।
২ দিন আগে
টেলিযোগাযোগ সংশ্লিষ্ট বিষয়ে অংশীজনদের অভিযোগ, মতামত ও প্রশ্ন জানতে প্রতি চার মাসে একবার গণশুনানি করবে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
৩ দিন আগে
শহরের পাশাপাশি দেশের গ্রামাঞ্চলেও উন্নত মোবাইল নেটওয়ার্ক সেবা নিশ্চিত করতে মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, শুধু মেগাসিটি বা শহরকে কেন্দ্র করে মোবাইল নেটওয়ার্কের উন্নয়ন করলে হবে না...
৩ দিন আগে