
অনলাইন বিজ্ঞাপনের বাজারে আধিপত্য বিস্তারের জন্য ফেসবুক ও গুগলের শীর্ষ কর্মকর্তারা ‘অবৈধ’ চুক্তিতে সম্মতি দিয়েছিলেন। গতকাল শুক্রবার মার্কিন আদালতের কিছু নথি থেকে এসব তথ্য জানা গেছে।
যেখানে বলা হয়েছে, অনলাইন বিজ্ঞাপনের বাজারে আধিপত্য বজায় রাখতে ২০১৮ সালে অবৈধ চুক্তি অনুমোদন করছিল এই গুগল ও ফেসবুক। যেখানে এই দুই প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্তারা সরাসরি জড়িত ছিলেন।
মার্কিন আদালতের ওই নথির বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞাপন নিলামে হেরফের করার মাধ্যমে প্রতিষ্ঠান দুটি প্রতিযোগিতা নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। এর জন্য এমন একটি অতি-অত্যাধুনিক সিস্টেম তৈরি করা হয়েছিল যার মাধ্যমে ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী বিজ্ঞাপনগুলো ওয়েবপেজে প্রদর্শিত হবে।
নিউইয়র্কের একটি আদালতে দাখিল করা আইনি নথিগুলো থেকে স্পষ্ট ভাবেই বোঝা যায়, এ পরিকল্পনায় গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের প্রধান সুন্দর পিচাই ও ফেসবুকের নির্বাহী শেরিল স্যান্ডবার্গ এবং সিইও মার্ক জাকারবার্গের সায় ছিল। ওই মামলার নথিতে আরও বলা হয়েছে, ওই চুক্তির শর্তাবলিতে গুগলের সিইও সুন্দর পিচাইর স্বাক্ষরও রয়েছে।
গুগলের সঙ্গে ফেসবুকের ওই চুক্তির একটি নথি প্রতিষ্ঠানটির সিইও জাকারবার্গকে ইমেইল করে পাঠানো হয়েছিল ও তাঁকে স্বাক্ষর করার জন্য পরামর্শ দেওয়া হয়েছিল।
ডিজিটাল বিজ্ঞাপনের বাজারে আধিপত্য বিস্তারের অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে গুগল। তবে প্রতিষ্ঠানটি এ বিষয়ে খোলাসা করে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
এএফপি অনুসন্ধানের জবাবে ফেসবুকের মূল কোম্পানি মেটার একজন মুখপাত্র জানিয়েছেন, গুগলের ও অন্যান্য প্ল্যাটফর্মের সঙ্গে নিলাম সংক্রান্ত কিছু চুক্তি রয়েছে। যা বিজ্ঞাপন প্রতিযোগিতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। তিনি জানান, এই ব্যবসায়িক সম্পর্কগুলো মেটায় বিজ্ঞাপনদাতা ও পাবলিশার্স উভয়ের জন্য লাভজনক।
মামলার ওই নথিতে আরও বলা হয়েছে, ফেসবুক ও গুগলের এই অভ্যন্তরীণ চুক্তিটি জেডি ব্লু নামে পরিচিত। গুগল এবং ফেসবুক উভয়েই তাদের এই চুক্তির গোপনীয়তা রক্ষা করতে চেয়েছিল।
গত বছরের অক্টোবরে গুগলের বিরুদ্ধে আরেকটি বড় মামলা দায়ের করে মার্কিন সরকার। যেখানে অনলাইন অনুসন্ধান এবং বিজ্ঞাপনে অবৈধ একচেটিয়া আধিপত্য বজায় রাখার জন্য গুগলকে অভিযুক্ত করা হয়।
আরও পড়ুন:

আগামী অক্টোবর মাস থেকে বাংলাদেশে স্থানীয়ভাবে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন উৎপাদন শুরু হতে যাচ্ছে। দেশের প্রায় ৫ কোটি নতুন ব্যবহারকারীকে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডাটা সংযোগসহ স্মার্টফোনের আওতায় আনার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে সরকার।
২৪ মিনিট আগে
প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার যে লক্ষ্য আমাদের রয়েছে, তা অর্জনে এআইয়ের (কৃত্রিম বুদ্ধিমত্তা) ভূমিকা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
২১ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতিতে আগামী এক দশকের মধ্যে মানবজাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঝুঁকি ১০ শতাংশের বেশি বলে মনে করেন অ্যানথ্রপিকের শীর্ষস্থানীয় এআই নিরাপত্তা গবেষক ইভান হিউবিঙ্গার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই আশঙ্কার কথা জানিয়েছেন।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উদ্বেগ আর সতর্কতা বাড়ছেই। এবার অ্যানথ্রপিকের শীর্ষস্থানীয় গবেষক ইভান হুবিঙ্গার বললেন, এআই এত দ্রুত এগোচ্ছে যে, আগামী এক দশকের মধ্যে এটি সব মানুষকে ‘নিশ্চিহ্ন’ করে দিতে পারে এমন সম্ভাবনা ১০ শতাংশের বেশি। এআইয়ের লক্ষ্য ও মানুষের মূল্যবোধের মধ্যে সামঞ্জস্য প্রতিষ্ঠার...
১ দিন আগে