সোশ্যাল মিডিয়া ট্র্যাকিং টুল ক্রাউডট্যাঙ্গলে নতুন ব্যবহারকারীদের যুক্ত করা বন্ধ রেখেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। প্রতিষ্ঠানটিতে কর্মী স্বল্পতার কারণেই এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মেটা তার প্ল্যাটফর্ম গুলোতে আরও স্বচ্ছতা বাড়ানোর জন্য বেশ চাপের মধ্যে রয়েছে। এরই মধ্যে গত বছর প্রতিষ্ঠানটি ক্রাউডট্যাঙ্গল নিয়ে কাজ করা দল ভেঙে দিয়েছে। ক্রাউডট্যাঙ্গলের প্রতিষ্ঠাতা ও সিইও ব্র্যান্ডন সিলভারম্যান গত বছরই ফেসবুক ছেড়েছেন।
ক্রাউডট্যাঙ্গল টুল দিয়ে কোন ব্যক্তি বা সংস্থা ফেসবুক, ইনস্টাগ্রাম ও রেডিটে পাবলিশ হওয়া বিভিন্ন পাবলিক কনটেন্ট নিয়ে বিশ্লেষণ করে থাকে।
মেটার একজন মুখপাত্র জানিয়েছেন, ক্রাউডট্যাঙ্গলকে নতুন একটি দলের কাছে হস্তান্তর করা হয়েছে। যারা মূলত ডেটা এবং স্বচ্ছতা নিয়ে কাজ করে থাকে। তিনি আরও জানান, কর্মী সল্পতার কারনেই আমরা নতুন ব্যবহারকারীদের ক্রাউডট্যাঙ্গলে যুক্ত করা বন্ধ করে দিয়েছি।
তবে নতুন ব্যবহারকারীরা এখনও ট্র্যাকিং টুলে বিদ্যমান কোম্পানির অ্যাকাউন্টগুলোতে যোগদান করতে পারে বলে জানান তিনি।

আগামী অক্টোবর মাস থেকে বাংলাদেশে স্থানীয়ভাবে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন উৎপাদন শুরু হতে যাচ্ছে। দেশের প্রায় ৫ কোটি নতুন ব্যবহারকারীকে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডাটা সংযোগসহ স্মার্টফোনের আওতায় আনার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে সরকার।
২৪ মিনিট আগে
প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার যে লক্ষ্য আমাদের রয়েছে, তা অর্জনে এআইয়ের (কৃত্রিম বুদ্ধিমত্তা) ভূমিকা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
২১ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতিতে আগামী এক দশকের মধ্যে মানবজাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঝুঁকি ১০ শতাংশের বেশি বলে মনে করেন অ্যানথ্রপিকের শীর্ষস্থানীয় এআই নিরাপত্তা গবেষক ইভান হিউবিঙ্গার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই আশঙ্কার কথা জানিয়েছেন।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উদ্বেগ আর সতর্কতা বাড়ছেই। এবার অ্যানথ্রপিকের শীর্ষস্থানীয় গবেষক ইভান হুবিঙ্গার বললেন, এআই এত দ্রুত এগোচ্ছে যে, আগামী এক দশকের মধ্যে এটি সব মানুষকে ‘নিশ্চিহ্ন’ করে দিতে পারে এমন সম্ভাবনা ১০ শতাংশের বেশি। এআইয়ের লক্ষ্য ও মানুষের মূল্যবোধের মধ্যে সামঞ্জস্য প্রতিষ্ঠার...
১ দিন আগে