বেশ কিছু নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জার। মেসেঞ্জারের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলতেই নিয়ে আসা হচ্ছে এসব ফিচার। মেসেঞ্জারের মূল প্রতিষ্ঠান মেটা এ বিষয়ে একটি ঘোষণায় জানিয়েছে, তারা মেসেঞ্জারে ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’, ‘স্ক্রিনশট ডিটেকশন’, ‘মেসেজ রিঅ্যাকশন’সহ ‘টাইপিং ইন্ডিকেটর’-এর সুবিধা আনতে যাচ্ছে।
মেসেঞ্জারে ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ চালু করা হবে গ্রুপ চ্যাট ও কলের ক্ষেত্রে। খুবই গুরুত্বপূর্ণ এই নিরাপত্তাসুবিধা এর আগে কেবল কিছুসংখ্যক ব্যবহারকারীর জন্য সীমাবদ্ধ থাকলেও এখন এই ফিচার চালু হবে সব মেসেঞ্জার ব্যবহারকারীর জন্য। ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ এমন একটি পদ্ধতি, যেখানে কোনো ব্যবহারকারী যার সঙ্গে যোগাযোগ করেছেন কেবল তাঁরা দুজন ছাড়া আদান-প্রদান করা মেসেজ কেউ দেখতে বা শুনতে পারবে না, এমনকি মেসেঞ্জার কর্তৃপক্ষও নয়।
মেসেঞ্জারের আনা আরেকটি নতুন ফিচার হলো ‘স্ক্রিনশট ডিটেকশন’ বা স্ক্রিনশট ওয়ার্নিং ফিচার। এই ফিচার চালুর ফলে এখন থেকে মেসেঞ্জারের ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ চ্যাটের স্ক্রিনশট নেওয়া যাবে না। স্ক্রিনশট ওয়ার্নিং ফিচারের মাধ্যমে চ্যাটের স্ক্রিনশট নেওয়া হলে মেসেঞ্জার ব্যবহারকারীদের তা জানিয়ে দেওয়া হবে।
মেসেঞ্জার ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ চ্যাট ছাড়াও অন্যান্য চ্যাটের ক্ষেত্রেও নতুন কিছু ফিচার চালু করা হতে পারে। এর মধ্যে রয়েছে নির্দিষ্ট কোনো মেসেজে বিভিন্ন ধরনের জিআইএফ, স্টিকার, রিঅ্যাকশন, রিপ্লাই ইত্যাদির অপশন। এ ছাড়া মেসেঞ্জার ব্যবহারকারীরা তাঁদের গ্যালারি থেকে ছবি ও ভিডিও পাঠানোর আগে তা এডিট করে নিতে পারবেন।
মেসেঞ্জারের নতুন ফিচারগুলো নির্দিষ্ট কোনো চ্যাট ছাড়াও ব্যবহার করা যাবে গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও। এ ছাড়া ফেসবুক মেসেঞ্জারের ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ চ্যাটের ক্ষেত্রে দেখা যাবে ভেরিফায়েড ব্যাজের অপশনটিও। ফলে ব্যবহারকারীরা বুঝতে পারবেন, কোনটি ভেরিফায়েড অ্যাকাউন্ট এবং কোনটি নয়।

আগামী অক্টোবর মাস থেকে বাংলাদেশে স্থানীয়ভাবে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন উৎপাদন শুরু হতে যাচ্ছে। দেশের প্রায় ৫ কোটি নতুন ব্যবহারকারীকে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডাটা সংযোগসহ স্মার্টফোনের আওতায় আনার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে সরকার।
২৪ মিনিট আগে
প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার যে লক্ষ্য আমাদের রয়েছে, তা অর্জনে এআইয়ের (কৃত্রিম বুদ্ধিমত্তা) ভূমিকা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
২১ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতিতে আগামী এক দশকের মধ্যে মানবজাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঝুঁকি ১০ শতাংশের বেশি বলে মনে করেন অ্যানথ্রপিকের শীর্ষস্থানীয় এআই নিরাপত্তা গবেষক ইভান হিউবিঙ্গার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই আশঙ্কার কথা জানিয়েছেন।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উদ্বেগ আর সতর্কতা বাড়ছেই। এবার অ্যানথ্রপিকের শীর্ষস্থানীয় গবেষক ইভান হুবিঙ্গার বললেন, এআই এত দ্রুত এগোচ্ছে যে, আগামী এক দশকের মধ্যে এটি সব মানুষকে ‘নিশ্চিহ্ন’ করে দিতে পারে এমন সম্ভাবনা ১০ শতাংশের বেশি। এআইয়ের লক্ষ্য ও মানুষের মূল্যবোধের মধ্যে সামঞ্জস্য প্রতিষ্ঠার...
১ দিন আগে