
দু’হাতে নিহত সন্তানের চারটি ছবি নিয়ে হু হু করে কাঁদছিলেন টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়ার বাসিন্দা পঞ্চাশোর্ধ্ব হালিমা বেগম। বারবার বিলাপ করে বলছিলেন, ‘ইবা কি কোটিপতির পোয়া? আঁর পোয়া রিকশা চালাইতো, তাঁর হন দুষ নোয়াছিল।’ (এটা কি কোটিপতির ছেলে? আমার ছেলে রিকশা চালাতো, তার কোন দোষ ছিল না।)
নিজের সন্তানের ছবি দেখিয়ে কেঁদে কেঁদে হালিমা বলেন, তাঁর নিরপরাধ ছেলেকে হত্যা করেছেন প্রদীপ। তাঁর ফাঁসি চান। সেই সঙ্গে সিনহা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চান তিনি।
শুধু হালিমা বেগমই নন। উখিয়া ও টেকনাফের এরকম অনেকে আজ সোমবার সকাল ১১টায় আদালত প্রাঙ্গণে সিনহা হত্যা মামলায় অভিযুক্ত ওসি প্রদীপসহ সকল আসামির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করছেন।
ভুক্তভোগী হালিমা বেগম বলেন, তাঁর ছেলে মো. আজিজ (২০) একজন রিকশাচালক ছিলেন। ২০১৯ সালে গ্রামের একটি চায়ের দোকান থেকে তাঁকে ধরে নিয়ে যায় ওসি প্রদীপ। পরবর্তীতে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ভিটে বাড়ি বন্ধক দিয়ে দাবিকৃত টাকা দিয়েও রক্ষা পায়নি তাঁর ছেলে। আজিজকে ক্রসফায়ার দিয়ে হত্যা করেছেন প্রদীপ। তিন দিন পর কক্সবাজার সদর হাসপাতালে আজিজের মরদেহের সন্ধান পাওয়া যায়। এ ঘটনায় থানায় মামলা করতে গিয়েও মামলা নেয়নি তৎকালীন থানা-পুলিশ।
এদিকে বেলা যত গড়িয়ে আসছে আদালত প্রাঙ্গণে ততই ভিড় করছেন ভুক্তভোগী ও উৎসুক জনতা। দুপুরে আলোচিত এ মামলার রায়ের জন্য নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন:

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
৮ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
১২ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬