আল্লু অর্জুনের ছবি ‘আলা বৈকুণ্ঠপুরামুলু’র হিন্দি সংস্করণ প্রেক্ষাগৃহে আসার কথা ২৬ জানুয়ারি। কিন্তু তার আগেই ছবির মুক্তি আটকাতে তড়িঘড়ি হায়দরাবাদ থেকে মুম্বাই ছুটে এলেন নায়কের বাবা প্রযোজক আল্লু অরবিন্দ। কিন্তু ছেলের ছবির মুক্তি আটকাতে কেন এতকিছু?
কার্তিক আরিয়ান এবং কৃতী স্যাননকে নিয়ে আল্লু অর্জুনের এই ছবির হিন্দি রিমেক তৈরি হচ্ছে। নাম ‘শেহজাদা’। ভূষণ কুমার এবং অমন গিলের সঙ্গে এই ছবির প্রযোজনা করছেন অরবিন্দ। তিনি চান, ডাবিং করা ছবি নয় বরং হিন্দিতে নতুন করে তৈরি ‘শেহজাদা’ দর্শক দেখুক।
‘আলা বৈকুণ্ঠপুরামুলু’-র হিন্দি সংস্করণের স্বত্ব কিনেছেন গোল্ডমাইন টেলিফিল্মসের কর্ণধার মণীশ গিরিশ শাহ। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, নির্ধারিত দিনে অর্থাৎ ২৬ জানুয়ারি প্রেক্ষাগৃহে হিন্দি ভাষায় এই ছবি দেখতে পাবেন দর্শক। ইতিমধ্যেই আল্লু অরবিন্দের সঙ্গে একটি বৈঠকও করেছেন তিনি। তবে শেষমেশ কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়ে মুখে কুলুপ দুই পক্ষের।
তেলুগু ছবিটিতে মুল চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন, পূজা হেগড়ে এবং টাবু। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি বক্স অফিসে তুমুল ব্যবসা করে। ‘আলা বৈকুণ্ঠপুরামুলু’-র হিন্দি সংস্করণ ‘শেহজাদা’-তে কার্তিক, কৃতীর সঙ্গেই দেখা যাবে মনীষা কৈরালাকে। ৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। তার আগে ছেলের তেলুগু ছবিটির ডাব করা সংস্করণ প্রেক্ষাগৃহে আনার পক্ষপাতী নন আল্লু অরবিন্দ।
বলিউড সম্পর্কিত আরও পড়ুন:

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
১৯ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
১৯ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
১৯ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
১৯ ঘণ্টা আগে