ভারতের তেলুগু ছবির ‘আইকন স্টার’ আল্লু অর্জুন। বাংলাদেশেও তাঁর ভক্ত-অনুরাগীর কমতি নেই। ১৯৮৫ সালে ‘বিজেতা’ ছবিতে শিশুশিল্পী হয়ে রুপালি জগতে পা রাখেন আল্লু। কেন্দ্রীয় চরিত্রে প্রথম অভিনয় করেন ২০০৩ সালে। ‘গ্যাংগোত্রি’ নামের সেই ছবিতে অভিনয়ের পর তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
এখন পর্যন্ত ১৭টি ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অর্জুন। তাঁর পরিবার তিন প্রজন্ম ধরে অভিনয়ের সঙ্গে জড়িত। তেলুগুর সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান গীতা আর্টসের কর্ণধার তাঁর বাবা আল্লু অরবিন্দ। দাদা কিংবদন্তি অভিনেতা আল্লু রামা। দাদা ও বাবার পর আল্লু অর্জুন ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করেছেন। শুধু অভিনয়ে নয়, নাচেও অনবদ্য। ভারতের অন্যতম সেরা নাচিয়ে তিনি।
তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে ১৮ বছর ধরে কাজ করছেন এই অভিনেতা। ‘আরিয়া’, ‘আরিয়া ২’, ‘বনি’, ‘হ্যাপি’, ‘পারুগু’, ‘বারুদু’, ‘জুলাই’সহ একাধিক বক্স অফিস হিট ছবি উপহার দিয়েছেন অর্জুন। তাঁর অভিনীত শেষ ছবি ‘আলা বৈকুণ্ঠপুরামুলু’। গত বছর ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। ছবিটির অসাধারণ সাফল্যের পর পারিশ্রমিক তিন গুণ করেন অর্জু। এখন যেকোনো ছবিতে অভিনয় করতে ভারতীয় মুদ্রায় ৩৫ কোটি রুপি পারিশ্রমিক নেন। শুরুতে প্রতি ছবিতে অভিনয়ের জন্য ১০ থেকে ১২ কোটি রুপি পারিশ্রমিক নিতেন দক্ষিণের এই জনপ্রিয় অভিনেতা।
শিগগিরই ‘পুষ্প’ ছবিতে দেখা যাবে আল্লু অর্জুনকে। ছবিতে তাঁর বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। চলতি বছরের ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছবিটি। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে বহুল আলোচিত ছবি ‘বাহুবলী’র মতোই দুটি অংশে মুক্তি পাবে ‘পুষ্প’, যার প্রথম অংশের নাম ‘পুষ্প: দ্য রাইজ’।
‘পুষ্প’ ছবিতে ট্রাকড্রাইভারের চরিত্রে দেখা যাবে আল্লু অর্জুনকে। এ ছাড়া ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে মালয়ালম ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেতা ফাহাদ ফাসিলকে।
নবীন ইয়ারনেনি ও রবি শংকর প্রযোজিত এই ছবি ভিন্ন ভিন্ন পাঁচটি ভাষায় মুক্তি পাবে, যার মধ্যে রয়েছে তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও হিন্দি।
‘পুষ্প: দ্য রাইজ’ ছবিটি নিয়ে নির্মাতা ও কলাকুশলীদের প্রত্যাশা অনেক। ধারণা করা হচ্ছে, আরও একটি ব্লকবাস্টার হতে যাচ্ছে ব্যয়বহুল এই ছবি। তাই ছবির নায়ক আল্লু অর্জুন তো বটেই, পুরো ইন্ডাস্ট্রি এখন ‘পুষ্প: দ্য রাইজ’-এর মুক্তির অপেক্ষায়।

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
২০ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
২০ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
২০ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
২০ ঘণ্টা আগে