
‘পুষ্পা’ সিনেমায় এক চোরাচালানির চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন আল্লু অর্জুন। এবার তিনি আসছেন সুপারহিরো হয়ে। পরিচালক অ্যাটলি তাঁকে নিয়ে বানাচ্ছেন সায়েন্স ফিকশন সিনেমা। প্রাথমিকভাবে নাম ছিল ‘এএ২২*এ৬’। গতকাল আল্লুর জন্মদিনে সিনেমার নাম ও ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে।

‘এএ২২*এ৬’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয়ের কথা ছিল আল্লু অর্জুনের। পরবর্তী সময়ে অভিনেতা নিজেই চারটি চরিত্রে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেন। দাদা, বাবা আর দুই ছেলে— মোট চারটি চরিত্রে দেখা যাবে তাঁকে।

‘পুষ্পা’ দিয়ে ভারতজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন আল্লু অর্জুন। পুষ্পার সাফল্যের ঢেউ আছড়ে পড়েছিল এ দেশেও। এ সিনেমার দ্বিতীয় পর্ব পুষ্পা: দ্য রুল ১ হাজার ৭০০ কোটি রুপির বেশি আয় করেছে। এতে ভারতের প্রত্যন্ত অঞ্চলের এক চোরাচালানির চরিত্রে অভিনয় করেছিলেন আল্লু। নতুন সিনেমায় তিনি হবেন সুপারহিরো।

মা শ্রীদেবীর পথেই হাঁটছেন জাহ্নবী কাপুর। বলিউডের পাশাপাশি দক্ষিণি সিনেমায় সমান প্রভাব ছিল শ্রীদেবীর। জাহ্নবীও বলিউড মাতিয়ে এরই মধ্যে পা রেখেছেন দক্ষিণে। এনটিআর জুনিয়রের সঙ্গে গত বছর ‘দেভারা’ সিনেমায় আলোচিত হয়েছিলেন। এরপর আরেক দক্ষিণি সুপারস্টার রামচরণের নায়িকা হয়েছেন। সেটার শুটিং শুরু হওয়ার আগেই