প্রায় ১৯ বছর ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন লারা দত্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন। এতদিন ধরে যে ধরণের চরিত্রে কাজ করতে চাইছিলেন, এখন তেমনই কাজ করতে পারছেন বলে জানান।
২০০৩ সালে ‘আন্দাজ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষিক্ত হন লারা। এরপর ‘মাস্তি’, ‘নো এন্ট্রি’, ‘ভাগামভাগ’, ‘পার্টনার’, ‘হাউসফুল’ সহ একাধিক বলিউডের হিট ছবিতে অভিনয় করেছেন।
গালফ নিউজকে দেওয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে লারা জানিয়েছেন, ‘সত্যি বলতে, বয়স আমাকে স্বাধীনতা দিয়েছে। এই ৪০ বছর বয়সে এসে আমি যেই চরিত্রগুলো একটা সময় স্বপ্ন দেখেছি, সেগুলো করতে পারছি। আমি ইন্ডাস্ট্রিতে আসার আগে কখনই নায়িকা অথবা সেরা হওয়ার কথা ভাবিনি। শুধুমাত্র অভিনয় করব সেইটাই ভেবেছি। আমি শুধুমাত্র অভিনেত্রী হতে চেয়েছিলাম। শেষ পর্যন্ত আমি এই ধরণের চরিত্র পাচ্ছি। আমার মনে হয়, ৩৫ থেকে ৫৫ বছরের নারীরা তেমনভাবে সমর্থন পায় না। তাঁদের জন্য হাতে গোনা কিছু চরিত্র ছাড়া কেউ কিছু ভাবতেও পারেন না।’
লারা বলেন, ‘নারীদের হয়তো আত্মত্যাগ করা মা হিসেবে দেখা যাবে, তুমি সতী-সাবিত্রীর বেশে, এমনটাই একটা সময় ভারতীয় ছবিতে নারীর চরিত্র ছিল। ক্ষমা করবেন এই রকম শব্দের জন্য, কিন্তু সত্যি বলতে এই ধরণের চরিত্র পেয়ে একটা সময় আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। যখন ৩০ বছরে পা রাখি, তখন মেয়ের জন্ম হয়। কিছু সময় বিরতি নিয়েছিলাম কাজ থেকে। আমার কাছে ও আশীর্বাদের মতো। ভাবতে পেরেছি ভবিষ্যতে কি করতে পারবো।’
সিনেমায় নারীদের চরিত্র নিয়ে লারা বলেন,‘ আমরা এখন এই বয়সে যে চরিত্র করতে পারছি, এক দশক আগে আমার পূর্বসূরির জন্য এই ধরনের ভূমিকা রাখা চরিত্র করার সুযোগ ছিলো না। সেক্ষেত্রে নিজেকে ভাগ্যবানই বলবো।’
এই সপ্তাহে জি ফাইভে প্রকাশ হবে লারা দত্তের নতুন ওয়েব সিরিজ ‘কৌন বনেগা শিখরবতী’। এটা লারার ক্যারিয়ারের তিন নম্বর ওটিটি সিরিজ হতে চলেছে। নাসিরুদ্দিন শাহ, রঘুবীর যাদব, সোহা আলি খান, অন্যা সিং সহ আরও অনেককে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
২১ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
১ দিন আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
১ দিন আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
১ দিন আগে