
নেটফ্লিক্সের সাড়াজাগানো সিরিজ ‘সেক্রেড গেমস’। প্রথম সিজনের অকল্পনীয় সাফল্যের পর তৈরি হয় দ্বিতীয় সিজনও। অনেকে এ সিরিজের তৃতীয় সিজনের অপেক্ষায় আছেন। তাঁদের জন্য খারাপ খবর— আসছে না ‘সেক্রেড গেমস’-এর আর কোনো মৌসুম। এ খবর জানিয়েছেন সিরিজের অন্যতম পরিচালক অনুরাগ কাশ্যপ।
যে কারণে তৃতীয় সিজন না আসার খবর জানাতে হলো নির্মাতাকে, সেটি খুব গুরুত্বপূর্ণ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি বিজ্ঞাপন। যেখানে দেখা গেছে, সেক্রেড গেমসের নতুন সিজনের জন্য অভিনেত্রী খুঁজছেন এক কাস্টিং ডিরেক্টর।
বিজ্ঞাপনটিতে লেখা আছে, ২০ থেকে ২৮, ৩০ থেকে ৪০ ও পঞ্চাশোর্ধ—এই তিন বয়সের অভিনেত্রী দরকার সেক্রেড গেমসে অভিনয়ের জন্য। নতুন সিরিজে নাকি একাধিক সাহসী দৃশ্য থাকবে! তাই গল্পের প্রয়োজনে অভিনেত্রীদেরও সাহসী হতে হবে!
বিজ্ঞাপনটি চোখে পড়েছে নির্মাতা অনুরাগ কাশ্যপের। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সবাইকে সাবধান করলেন তিনি। জানিয়ে দিলেন, বিজ্ঞাপনটি সম্পূর্ণ ভুয়া। সেক্রেড গেমসের তৃতীয় সিজনের কোনো পরিকল্পনাই নেই তাঁদের।
অনুরাগ কাশ্যপ বলেন, ‘রাজবীর নামের ওই কাস্টিং ডিরেক্টর একেবারেই ভুয়া। এই খবরও মিথ্যে। সেক্রেড গেমস থ্রি নিয়ে কোনো পরিকল্পনা নেই। এই বিজ্ঞাপনের ফাঁদে পা দেবেন না। পুলিশে অভিযোগ জানানো হয়েছে। এদের থেকে দূরত্ব বজায় রাখুন।’

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
২১ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
১ দিন আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
১ দিন আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
১ দিন আগে