
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় তৃতীয় দিনের যুক্তিতর্ক শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু করা হয়, যা আগামীকাল বুধবার পর্যন্ত চলবে।
আদালত সূত্রে জানা যায়, আজ আসামির বরখাস্ত পরিদর্শক লিয়াকতের পক্ষে সিনিয়র আইনজীবী চন্দন কুমার দাশ এবং টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের পক্ষে সিনিয়র আইনজীবী রানা দাশগুপ্ত তাঁদের যুক্তিতর্ক উপস্থাপন করবেন। গতকাল সোমবার এ মামলার যুক্তিতর্কের দ্বিতীয় দিন ১৩ জন আসামিপক্ষে তাঁদের আইনজীবীরা আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। গত রোববার এ মামলার যুক্তিতর্কের প্রথম দিনে রাষ্ট্রপক্ষে সিনিয়র আইনজীবী সৈয়দ রেজাউর রহমানসহ ছয় আইনজীবী আদালতে যুক্তিতর্ক তুলে ধরেন।
আজ যুক্তিতর্ক শুরু করার আগে সকাল ৯টার দিকে জেলা কারাগার থেকে কড়া পুলিশ পাহারায় ওসি প্রদীপসহ এই মামলার ১৫ আসামিকে আদালতে হাজির করানো হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বলেন, গত বছরের ২৩ আগস্ট থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ৮ দফায় ৮৩ জন সাক্ষীর মধ্যে ৬৫ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য শেষে কার্যবিধি ৩৪২ ধারায় আসামিদের বক্তব্য গ্রহণ করেন আদালত। একই সঙ্গে ৯ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেন আদালত।
প্রসঙ্গগত, ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া শামলাপুর পুলিশের তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের তৎকালীন ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের পর র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম একই বছরের ১৩ ডিসেম্বর ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে একটি ‘পরিকল্পিত ঘটনা’ হিসেবে উল্লেখ করা হয়। বর্তমানে মামলার ১৫ আসামি কারাগারে রয়েছেন।
আরও পড়ুন:

নওগাঁর মান্দা উপজেলায় পেট্রল না পেয়ে মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিন মোটরসাইকেলচালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার শাপলা ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মমিনপুর দক্ষিণ মিজি বাড়ি-সংলগ্ন ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেলে মাঝনদী থেকে শিশু শাহদাতের (৫) লাশ উদ্ধার করেছে। সন্ধ্যা পর্যন্ত অপর শিশু মাহমুদকে (৭) এখনো পাওয়া যায়নি।
২২ মিনিট আগে
হোমনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণের বিচার দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
২৬ মিনিট আগে
আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে বাংলাদেশের জ্বালানি খাত ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। দীর্ঘ মেয়াদে টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানো জরুরি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট পণ্যের ওপর ভ্যাট...
৩৫ মিনিট আগে