
দূষিত খাদ্য ও পানির মাধ্যমে, রক্তের মাধ্যমে ছড়ানো হেপাটাইটিস রোগের কারণে বিশ্বে প্রতি ৩০ সেকেন্ডে ১ জন করে মৃত্যুবরণ করছেন। আমাদের দেশে প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই হেপাটাইটিস সম্পর্কে জানেন না। হেপাটাইটিস বি ও সি রক্তের সংক্রমণের মাধ্যমে ছড়ায় প্রতি সেলুনে কাজ করা শতভাগই জানেননা। এসব তথ্য দিয়েছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের ডাক্তারগণ। বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষ্যে আয়োজিত একটি অনলাইন ওয়েবিনারে এসব কথা বলেন তাঁরা।
আজ বুধবার বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষ্যে ঢাকা এভার কেয়ার হাসপাতালের উদ্যোগে একটি অনলাইন ওয়েবিনারের অনুষ্ঠিত হয়। ওয়েবিনারে হেপাটাইটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে পরামর্শ দেন অংশ নেওয়া অতিথিগণ।
বিশ্বস্বাস্থ্য সংস্থার ২০১৫ সালে নেওয়া উদ্যোগ ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মূলে অন্তত ৯০ শতাংশ কমিয়ে আনার একটি পরিকল্পনা করা গ্রহণ করেছিল। সে উদ্যোগ বাস্তবায়নের জন্য সর্বস্তরের সচেতন ব্যাক্তিদের অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আহবান জানানো হয়।
গর্ভবতী মায়েদের কাছ থেকে তার শিশুর শরীরে এই রোগ সংক্রমিত হয়। সুতরাং হেপাটাইটিস আক্রান্ত মায়ের গর্ভ থেকে শিশুকে জন্মের পরপরই টিকা নেওয়ার পরামর্শ দেন ডাক্তারগণ। হেপাটাইটিস আক্রান্ত রোগীর শরীরের রক্ত অন্য কারো শরীরে দেওয়া হলে সেই ব্যক্তিরও হেপাটাইটিস রোগ হয় বলে জানানো হয় ওয়েবিনারে।
ওয়েবিনারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম হেপাটাইটিস রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর জন্য ক্যাম্পেইন করা আমন্ত্রণ জানিয়েছেন। এই বিষয়ে সংশ্লিষ্ট ডাক্তারদের উদ্দেশ্যে এই আমন্ত্রণ জানান তিনি।
আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জনাব রেজাউল করিম চৌধুরী, হেপাটাইটিস সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনায় এভারকেয়ার হসপিটাল ঢাকা’র গ্যাস্ট্রোএনটারলজি বিভাগের কনসাল্টেন্ট ডা. মোহাম্মদ লুতফুল লতিফ চৌধুরী, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট এবং হাসপাতাল-এর ডিরেক্টর অধ্যাপক ফারুক আহমেদ, এভারকেয়ার হসপিটাল ঢাকা’র গ্যাস্ট্রোএনটারলজি বিভাগের কনসাল্টেন্ট ডা. এস এম আলী হায়দার, সিএমসিএইচ-এর এইচওডি গ্যাস্ট্রোএনটারলজি অধ্যাপক ডা. এরশাদ উদ্দিন আহমেদ অংশগ্রহণ করেন।
আরও পড়ুন

চলমান হাম ও ডেঙ্গুর প্রকোপের পাশাপাশি দেশের হাসপাতালগুলোতে রয়েছে মৌসুমি জ্বর, নিউমোনিয়া ও শ্বাসতন্ত্র সংক্রমণের রোগীর চাপ। চলতি বছর দেশের সরকারি হাসপাতালগুলোতে শুধু এই তিন ধরনের রোগ নিয়ে ভর্তি হয়েছে পৌনে ৭ লাখ মানুষ। তাদের মধ্যে নিউমোনিয়া ও শ্বাসতন্ত্রের সংক্রমণ—এ দুটি রোগে পুরুষের সংখ্যা বেশি।
১ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন চট্টগ্রামে এবং একজন ঢাকায় চিকিৎসাধীন ছিল। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৮ জনে।
৮ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৮ হাজার ৩৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮২ হাজার ৩৩৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫ হাজার ৭৫৪ জন।
৮ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন ঢাকায় ও একজন রংপুরে চিকিৎসাধীন ছিল। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৫ জনে।
১ দিন আগে