
বরগুনার তালতলীতে দখলদারদের বিরুদ্ধে সংবাদ প্রচার করায় সাইফুল ইসলাম নামের এক সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন প্রভাবশালী বারেক কাজী (৪৫) ও তাঁর ভাই নাসির ফকির (৫০)। এ বিষয়ে তালতলী থানায় গতকাল রোববার রাতে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই সাংবাদিক।
ওই সাংবাদিক বরিশালের একটি আঞ্চলিক পত্রিকায় বরগুনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
জানা যায়, গত বছরের জুলাইয়ে আদালতের নির্দেশ অমান্য করে বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের পশ্চিম গাবতলী গ্রামে একটি চক্রের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ ওঠে। বিষয়টির সত্যতা পেলে ‘আদালতের নির্দেশ উপেক্ষা করে রাতের আঁধারে ঘর নির্মাণের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করেন ওই সাংবাদিক। এরপর থেকেই তাঁর পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছেন অভিযুক্ত বারেক কাজী ও তাঁর ভাই নাসির ফকির।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক সাইফুল ইসলাম জানান, তালতলীর ছোটবগী মৌজার বিএস ১০৭ খতিয়ানভুক্ত ১৯৪৩ নং দাগের পূর্ব পাশে জমি ক্রয়সূত্রে দুজনই মালিক বলে দাবি করেন। এই জমি নিয়ে দুপক্ষের মধ্যে মামলা চলমান রয়েছে। মামলা বিচারাধীন থাকা অবস্থায় একই এলাকার মো. আফরোজা রানী (৪০) স্বামী আজিজ খন্দকার ও ভাড়াটে সন্ত্রাসী বারেক কাজী ও তাঁদের সহযোগীরা আদালতের ১৪৪ ধারার আদেশ উপেক্ষা করে জমি দখল করেন। সরেজমিন গিয়ে বিষয়টির সত্যতা পেয়ে সংবাদ প্রচার করি। এরপর থেকেই অপরিচিত নাম্বার থেকে আমাকে হুমকি-ধমকি দিচ্ছে। গত ডিসেম্বরের শেষের দিকে ভাড়াটে সন্ত্রাসী বারেক কাজী ও আফরোজা রানীর পরামর্শে আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে প্রকাশ্যে। আমি জীবনের নিরাপত্তা চেয়ে তালতলী থানায় জিডি করেছি।
এ বিষয়ে তালতলী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. হাইরাজ মাঝি বলেন, ‘সংবাদ প্রচার করে যদি তাঁকে প্রকাশ্য হত্যার হুমকি পেতে হয়, এটা কোনোভাবেই মানা যায় না। এ বিষয়ে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
এ বিষয়ে তালতলী থানার অফিসার্স ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘সাংবাদিক সাইফুল থানায় এসে জিডি করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

সুসজ্জিত নৌকায় বাজছে ঢাকঢোল। তালে তালে চলছে ভাটিয়ালি গান। মাঝিদের কণ্ঠে—‘হেইয়ারে হেইয়াহো, মারো টান, হেইয়াহো’। বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখর নদীর পানি। শরতের শেষ বিকেলে এমন দৃশ্য মুগ্ধ করেছে নদীপাড়ের মানুষকে...
১ ঘণ্টা আগে
নেত্রকোনার বারহাট্টায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিউলী রানী বিশ্বাস (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়...
১ ঘণ্টা আগে
মাগুরা জেলা কারাগারের জেল সুপার শেখ মো. মহিউদ্দীন হায়দার জানান, ১৩ সেপ্টেম্বর কারাগারে নূর আলম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
১ ঘণ্টা আগে
পাবনা সদর উপজেলায় নিখোঁজের সাত দিন পর মোছা. কামরুন্নাহার কলি (১০) নামে এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে