যেসব খাবার তালিকায় রাখবেন
হেপাটাইটিস বি প্রতিরোধে টিকার পাশাপাশি খাদ্যাভ্যাসের পরিবর্তন আনাটা জরুরি। এ জন্য অবশ্যই একজন অভিজ্ঞ পুষ্টিবিদের সহায়তা নিতে হবে।
হোল গ্রেন
সকালের নাশতায় হোল গ্রেন খাবার নিয়মিত রাখলে তা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে বহুগুণে। যেমন: ওটস, ব্রাউন রাইসের ছাতু, ব্রাউন বা রেড রাইস, বার্লি, কাউন।
লিন প্রোটিন
চর্বি ছাড়া মাছ, বিশেষ করে স্যামন ও সার্ডিন মাছ, যা ওমেগা ৩ এর চমৎকার উৎস, চামড়া ছাড়া মুরগি, ডিম, ছোলা, বাদাম ইত্যাদি রাখুন খাবারের তালিকায়।
বেশি পরিমাণে শাক সবজি
গাড় সবুজ শাক ও সবজি প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে হবে। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, ব্রকলির মতো সবজি রাখতে হবে খাদ্যতালিকায়। তা ছাড়া বিট অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় লিভারের প্রদাহ কমায়।
ফলমূল
আঙুর ও ব্লুবেরি লিভারে অ্যান্টিঅক্সিডেন্টের স্তর ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
৫. কম চর্বি বা চর্বিহীন দুধ বা দুধ জাতীয় খাবার।
৬. স্বাস্থ্যকর চর্বি, যেমন বাদাম, এভোকেডো, অলিভ ওয়েল, সরিষার তেল ইত্যাদি।
আক্রান্ত রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যে খাবারগুলোকে বেছে নিতে হবে:
উচ্চ আঁশযুক্ত জটিল শর্করা
বেশির ভাগ ক্যালরি শর্করা থেকেই সরবরাহ করতে হবে, যাতে কোষের আমিষ ভেঙে না যায়। রোগী মুখে খেতে না পারলে বা বমি ও জ্বর থাকলে ইন্টার ভেনাস ফিডিংয়ের মাধ্যমে গ্লুকোজ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। ফ্রুট জুস, চিনি, মধু, গুড় পর্যাপ্ত ইলেকট্রোলাইটস সরবরাহ করে থাকে। রোগী মুখে খেতে পারলে হোল গ্রেন দিতে হবে। এর ভিটামিন, মিনারেল, ফাইবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
উচ্চ প্রোটিন
লিভার কোষের পুনর্গঠনের জন্য পর্যাপ্ত পরিমাণ প্রোটিন খেতে হবে রোগীকে। প্রোটিনের পরিমাণ রোগের তীব্রতার ওপর নির্ভর করে, যা পুষ্টিবিদ অবস্থা বুঝে সিদ্ধান্ত নিতে পারেন। চর্বিহীন মাছ ও মুরগি, ডিম, পরিমাণমতো সয়া প্রোটিন, বাদাম, টফু, চর্বিহীন পনির ইত্যাদি খাবারের তালিকায় রাখতে হবে। যদি অরুচি থাকে, সে ক্ষেত্রে ডিম ও মাছ বা মাংসের সুপ দেওয়া ভালো।
ফল
ইলেকট্রোলাইটসের ভারসাম্য রক্ষার জন্য ফল ও সবজি খাদ্যতালিকায় রাখতে হবে। যেমন, আপেল যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কমলা বা টক জাতীয় ফল ভিটামিন সি–এর উৎস, যা ব্যাকটেরিয়ার সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। আঙুরে থাকা ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, আয়রন, ভিটামিন বি ও সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
সবজি
মাশরুম, গাজর, শাক ইত্যাদির মতো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সবজি লিভারের কোষ নষ্ট হওয়া থেকে রক্ষা করবে। তবে এ সময় টমেটো, বাঁধাকপি এড়িয়ে যাওয়াই ভালো।
অসম্পৃক্ত চর্বি
ভাজা পোড়া, ট্রান্সফ্যাট এ সময় অবশ্যই এড়িয়ে চলতে হবে। খাদ্যতালিকায় রাখতে হবে অলিভ ওয়েল, সরিষা তেল বা ক্যানোলা তেল।
পর্যাপ্ত পানি ও তরল খাবার
প্রতিদিন কমপক্ষে ১০-১২ গ্লাস নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করতে হবে। পাশাপাশি ডাবের পানি, সুপ, জুস প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে হবে।
ফাতেমা সিদ্দিকী: ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ও নিউট্রিশন কনসালট্যান্ট, বেটার লাইফ হসপিটাল, রামপুরা
আরও পড়ুন

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় নিজেদের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন করেছে আদ্-দ্বীন ফাউন্ডেশন। আজ সোমবার বিকেল ৪টার দিকে হাসপাতালের ১ নম্বর গেটসংলগ্ন কার্ড কাউন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
স্বাস্থ্যসেবার বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ সম্ভাবনা ও রোগীকেন্দ্রিক সেবার উন্নয়নকে সামনে রেখে আজ আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে অনুষ্ঠিত হয়েছে ‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা...
২ ঘণ্টা আগে
দেশের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করে জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৭ দফা প্রস্তাবনা উপস্থাপন করেছে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে এ প্রস্তাবনা তুলে ধরেন...
৫ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
১ দিন আগে