উত্তরণ

প্রশ্ন: চার বছর আগে আমার সন্তানের যখন তিন বছর বয়স, সে সময় আমার স্বামী একটি দুর্ঘটনায় মারা গেছেন। তার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন আমার সঙ্গে তেমন কোনো যোগাযোগ রাখতে চাননি। এই চার বছরে আমি সন্তানকে নিয়ে একা বেঁচে থাকার চেষ্টা করেছি। এখন শ্বশুরবাড়ির লোকজন বিভিন্নভাবে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। আমার দুই ভাশুর ও একজন ননদ। সবাই মিলে কিছুটা জোর করে আমাদের ওই পরিবারে যুক্ত করতে চাচ্ছেন। তবে আমি সেই বিষয়ে অনিচ্ছা প্রকাশ করলে তাঁরা আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। আমার ধারণা, জমিজমার কারণে তাঁরা আমার ছেলেকে কোনোভাবে তাঁদের পক্ষে করার চেষ্টা চালাচ্ছেন। আমি এ ধরনের কোনো সমস্যায় পড়তে চাই না। এর বিরুদ্ধে কি আমি কোনো আইনি পদক্ষেপ নিতে পারি?
সুমাইয়া শারমিন লাকি, যশোর
বাংলাদেশের আইনে, শুধু শ্বশুরবাড়ির লোকজন যোগাযোগ করতে চাইছেন, এ কারণে সাধারণত তাঁদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যায় না। তবে যদি তাঁদের আচরণ আইনভঙ্গের পর্যায়ে যায়, তখন ব্যবস্থা নেওয়া সম্ভব।
আপনার ক্ষেত্রে কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ; আপনি প্রাপ্তবয়স্ক। আপনি কারও সঙ্গে যোগাযোগ রাখবেন কি না, সেটি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আইন আপনাকে এমন সম্পর্ক বজায় রাখতে বাধ্য করে না। যদি তাঁরা বারবার অনিচ্ছা সত্ত্বেও ফোন করেন কিংবা মেসেজ দেন অথবা বাড়িতে এসে বিরক্ত করেন, হুমকি দেন বা মানসিকভাবে হয়রানির চেষ্টা করেন, তাহলে প্রমাণ হিসেবে কল রেকর্ড, মেসেজ, অডিও, ভিডিও, সাক্ষী ইত্যাদি সংরক্ষণ করুন। যদি হুমকি, জোরপূর্বক সন্তানকে নিয়ে যাওয়ার চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন কিংবা অন্য কোনো বেআইনি কাজের চেষ্টা করে, তাহলে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে পারেন। প্রয়োজন হলে পরে ফৌজদারি অভিযোগও করা যেতে পারে। যদি আপনার সন্তানের সম্পত্তিগত অধিকার নিয়ে কোনো বিরোধ থাকে কিংবা আপনার আশঙ্কা থাকে যে তাকে ব্যবহার করে সম্পত্তি নিয়ে জটিলতা তৈরি করা হতে পারে, তাহলে একজন পারিবারিক বা দেওয়ানি আইনজীবীর সঙ্গে পরামর্শ করে আগে থেকে আপনার এবং সন্তানের আইনগত অবস্থান পরিষ্কার করে নেওয়াটাই ভালো।
আরেকটি বিষয় মনে রাখা দরকার, আপনার ছেলে যদি তার বাবার সম্পত্তিতে আইন অনুযায়ী উত্তরাধিকারী হয়ে থাকে, তাহলে সেই অধিকার আইন দিয়ে নির্ধারিত হবে। শুধু আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রাখা কিংবা না রাখার কারণে সেই অধিকার সাধারণভাবে নষ্ট হয় না। তবে সম্পত্তিসংক্রান্ত পরিস্থিতি ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। তাই নির্দিষ্ট নথিপত্র দেখে আইনজীবীর পরামর্শ নেওয়া সবচেয়ে নিরাপদ।

আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর দেখতে দেখতে পাঁচ বছর পার হয়ে গেল। ২০২১ সালের আগস্টে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত তালেবান সরকার নারী ও মেয়েশিশুদের লক্ষ্য করে ১০০টির বেশি ফরমান বা নির্দেশনা জারি করেছে। এর মাধ্যমে তাঁদের মৌলিক অধিকার কেড়ে নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে বৈষম্যকে...
৬ দিন আগে
একটা সময় ছিল, যখন ফ্যাশন মানেই ছিল নারীদের শরীর শক্ত কোরসেটে পিষে দমবন্ধ করে রাখা। অর্থাৎ ভারী পোশাকের নিচে শরীরের স্বাধীনতা বন্দী করে রাখা। ঠিক তখনই ফরাসি ফ্যাশনে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটে গ্যাব্রিয়েল কোকো শ্যানেলের। তিনি বলেছিলেন, ‘বিলাসিতা যদি আরামদায়ক না হয়, তাহলে সেটি বিলাসিতার পর্যায়েই পড়ে না।
৬ দিন আগে
স্বামী নেই। বাংলাদেশের অন্য বিধবাদের মতো ছিল তাঁর অভাবের সংসার। কিন্তু বাংলাদেশ কৃষি ব্যাংকের কাছ থেকে পাওয়া ১ লাখ ৫০ হাজার টাকার ঋণে দূর হয়েছে অভাব। অক্লান্ত পরিশ্রমের ফলে হতাশা আর অনটন মাড়িয়ে সংসারে এসেছে সচ্ছলতা। গল্পটি যশোরের ঝিকরগাছার উপজেলার পানিসারা ইউনিয়নের কুলিয়া গ্রামের...
৬ দিন আগে
ইংল্যান্ডের ইস্ট ডারহামের সিহ্যামের এক অ্যালটমেন্টের কুঁড়েঘরে প্রতিদিন জড়ো হন নানা বয়সের নারী। কেউ নিয়ে আসেন তাঁদের অসমাপ্ত স্বপ্ন, কেউবা জীবনের নতুন অধ্যায় শুরু করার সাহস। আর তাঁদের সামনে দাঁড়িয়ে কাইলি ডিক্সন বারবার মনে করিয়ে দেন, কোনো আইডিয়াকে সবাই আজব বলে উড়িয়ে...
৬ দিন আগে