
চাঁদপুরের হাইমচর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ জান্নাতুল মাওয়া। তাঁকে অনেকে চেনে অনলাইনে চাঁদপুরের ইলিশ ও নদীর সুস্বাদু তাজা মাছ বিক্রির জন্য। এখন তিনি ‘ইলিশ রানি’ নামে বেশ পরিচিত। জীবন তাঁকে টেনে এনেছে এখানে।
বিয়ে ও লেখাপড়া
দাদির আবদারে ষষ্ঠ শ্রেণিতে থাকা অবস্থায় ২০০০ সালে বিয়ে হয় জান্নাতুল মাওয়ার। মায়ের ইচ্ছাপূরণে নিজ মেয়েকে অল্প বয়সে বিয়ে দিয়ে অনুশোচনায় ভুগছিলেন মাওয়ার বাবা। বিয়ের পর সাংসারিক কাজের মধ্যেও লেখাপড়া চালিয়ে যান তিনি। এর মধ্যেই তাঁর কোলজুড়ে আসে প্রথম সন্তান। সন্তানের বয়স যখন পাঁচ বছর, মাওয়া সে সময় নীলকমল ওসমানীয়া উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন। পরে হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে বিএ ফাইনাল ইয়ারে পড়াশোনা করছেন মাওয়া।
সংসারের চিন্তায় অনলাইন উদ্যোগ
মাওয়া নিজের অবসর সময় কাজে লাগাতে ঘরে বসেই শিখতে থাকেন হাতের কাজ। এর মধ্যে ২০২১ সালে হঠাৎ মারা যান তাঁর বাবা। এই মৃত্যুতে তিনি বেশ ভেঙে পড়েন। ধীরে ধীরে শোক কাটিয়ে ওঠেন তিনি।

এদিকে প্রবাসী স্বামী ফিরে আসেন দেশে, পাকাপাকিভাবে। এ খবরে ভবিষ্যৎ অর্থনৈতিক সংকটের নিদারুণ চিত্র ভেসে ওঠে তাঁর চোখের সামনে। স্বামীর অর্থনৈতিক দুরবস্থা আর সামাজিক সংস্কারের কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি বাড়ির বাইরে গিয়ে কাজের সন্ধান করতে পারতেন না। এ সময় সংসার খরচ আর সন্তানদের ভরণপোষণের কথা চিন্তা করে ‘নিজের বলার মতো একটি গল্প’ নামে একটি ফাউন্ডেশন থেকে উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণ নিয়ে শুরু করেন অনলাইন ব্যবসা। ফেসবুকে তাঁর পেজের নাম ‘ইলিশ রানি’। তাঁর পণ্য হয়ে ওঠে চাঁদপুরের ইলিশসহ নদীর অন্যান্য তাজা মাছ। নিজের চেষ্টা আর মেয়ে সাবিকুন নাহারের সহযোগিতায় এগিয়ে যেতে থাকেন মাওয়া।
নিজের চলার পথে হাজীগঞ্জ ই-কমার্স নামে একটি প্রতিষ্ঠানের সহযোগিতা পেয়েছেন মাওয়া। তিনি জানিয়েছেন, ঘর সামলানোর পাশাপাশি নিজেকে স্বাবলম্বী করে তুলতে চেয়েছিলেন সব সময়। পরিবার ও সমাজের কথা বিবেচনায় রেখেও অনলাইন মাধ্যম কাজে লাগিয়ে সেটা হতে পেরেছেন তিনি। প্রবাসফেরত স্বামীর ওপর সংসারের সম্পূর্ণ দায় চাপিয়ে দিতে চাননি তিনি।

কাজে লেগেছে অবসরের কাজ
সংসারের কাজের পাশাপাশি হাতের বিভিন্ন কাজ শিখেছিলেন জান্নাতুল মাওয়া। সেগুলো শেখার সময় তিনি ভাবতে থাকেন, কিছু একটা করতে হবে। তখন থেকে শুরু করেন অন্যদের শেখানো। পরে ধীরে ধীরে এটি তাঁর ভালো লাগার জায়গা হয়ে যায়। একটা সময় মাওয়ার মনে হয়, সংসার ও সন্তানদের রেখে তো আমার স্বপ্ন পূরণ করা সম্ভব হবে না। স্বামী পরিবারের বড় ছেলের দায়িত্ব পালন করতে গিয়ে প্রবাসী হয়েছিলেন। ফলে নিজে কিছু করার তাড়না ছিল।
সেটা বাস্তব হয়েছে। বাকি জীবন এভাবেই কাটিয়ে দিতে চান জান্নাতুল মাওয়া।
আরও খবর পড়ুন:

নিজ নিজ ক্ষেত্রে সফল অনেক নারী দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ইতিহাসের নানা সময়ে জন্মেছিলেন। কিন্তু ইতিহাস হয়তো তাঁদের মনে রাখেনি। এমন কয়েকজন নারী আছেন এই অঞ্চলে, যাঁরা শুধু সাফল্য অর্জন করেই থেমে যাননি; বদলে দিয়েছেন সমাজ, রাষ্ট্র এবং হাজারো মানুষের জীবন। কেউ উগ্রপন্থী রাজনৈতিক শক্তির মুখোমুখি হয়ে নারী
৩ দিন আগে
আমি একটি ফুড শপ ব্যবসা শুরু করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত ব্যবসার হিসাব এবং পরিস্থিতি ধরে রাখতে পারিনি। বিনিয়োগকারীদের কাছ থেকে নেওয়া প্রতিটি টাকা ব্যবসার পেছনে খরচ করেছি। একপর্যায়ে দৈনিক পরিচালন খরচ চালাতে হিমশিম খেয়ে দোকানটি বন্ধ করে দিতে বাধ্য হই। দোকানটি বিক্রি করার পর যে সামান্য টাকা পেয়েছিলাম
৩ দিন আগে
‘শান্তি’ শব্দটির অর্থ ব্যক্তির অনুভূতি আর প্রেক্ষাপটভেদে আলাদা। কেউ কেউ শান্তি বলতে বোঝেন শুধু যুদ্ধবিরতি কিংবা কোনো রাষ্ট্রীয় আর রাজনৈতিক চুক্তিকে। কিন্তু সহিংসতাহীন রাজনৈতিক পরিস্থিতির বাইরেও একজন মানুষের দৈনন্দিন অস্তিত্বের সঙ্গে শান্তির গভীর সম্পর্ক রয়েছে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে লজ্জা, ভয়,
৩ দিন আগে
পুলিৎজারজয়ী মহাকাব্যিক উপন্যাস ‘গন উইথ দ্য উইন্ড’ লিখেছিলেন আমেরিকান লেখিকা ও সাংবাদিক মার্গারেট মানেরলিন মিচেল। জীবদ্দশায় মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে রচিত তাঁর এই একটিমাত্র উপন্যাসই প্রকাশিত হয়েছিল। এটি সাহিত্যজগতে সৃষ্টি করে যুগান্তকারী ইতিহাস।
৩ দিন আগে