
যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য পর্যটন বা ব্যবসায়িক ভিসা (বি-১ /বি-২) ব্যয়বহুল করার চিন্তা করছে। এ ধরনের ভিসার ক্ষেত্রে ১৫ হাজার ডলার (প্রায় ১১ দশমিক ৩ লাখ টাকা) জামানত রাখার একটি পাইলট কর্মসূচি শিগগির শুরু করতে পারে ট্রাম্প প্রশাসন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত বিজ্ঞপ্তির বরাতে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ মাসের এই পাইলট কর্মসূচির প্রধান উদ্দেশ্য হলো, ভিসার মেয়াদোত্তীর্ণের পরও দেশে অবস্থান (ওভার-স্টে) কমানো। এ ছাড়া যেসব দেশের নাগরিকদের যাচাই-বাছাইয়ের তথ্য অপর্যাপ্ত বলে বিবেচিত হয়, সেসব ক্ষেত্রেও এটি কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি, তবে বলা হয়েছে, যেসব দেশের নাগরিকদের ভিসা ওভার-স্টের হার বেশি, অথবা যেখানে ‘বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব’ প্রকল্প রয়েছে এবং নাগরিকত্ব পেতে কোনো আবশ্যিক বসবাসের শর্ত নেই, সেসব দেশের নাগরিকেরা এই কর্মসূচির আওতায় আসতে পারেন। কনস্যুলার কর্মকর্তারা ভিসা দেওয়ার শর্ত হিসেবে এই জামানত চাইতে পারবেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসন রোধের এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে তাঁর প্রশাসন ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই এ-সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। তাঁর প্রশাসন ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং আরও সাতটি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা দিয়েছে।
এ ছাড়া শত শত আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। অনেককে কলেজ ক্যাম্পাস থেকে আটক করা হয়েছে, যাঁদের বেশির ভাগকেই কোনো পূর্ব সতর্কবার্তা বা আপিলের সুযোগ দেওয়া হয়নি।
পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যাঁরা মার্কিন জাতীয় স্বার্থের পরিপন্থী কার্যকলাপে জড়িত, তাঁদেরই টার্গেট করা হচ্ছে। অনেক ক্ষেত্রে ফিলিস্তিনপন্থী কার্যকলাপে জড়িত ব্যক্তিরা লক্ষ্যবস্তু হয়েছেন। তবে অভিবাসন আইনজীবীরা বলছেন, কিছু ক্ষেত্রে ভিসা বাতিল বা আটকের ঘটনা ফৌজদারি রেকর্ড বা ট্রাফিক আইন লঙ্ঘনের মতো ছোটখাটো আইনি অনিয়মের সঙ্গেও সম্পর্কিত।
আরও খবর পড়ুন:

পশ্চিমা বিশ্বের সমালোচনা ও চাপ থাকা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, যখনই ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়েছে, তখনই মস্কো নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছে...
৪ ঘণ্টা আগে
ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের সব এলাকা পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে সৌদি আরব-সমর্থিত দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।
৫ ঘণ্টা আগে
জায়নবাদকে (Zionism) বর্ণবাদ হিসেবে অভিহিত করে একটি বিতর্কিত প্রস্তাবকে আনুষ্ঠানিকভাবে দলীয় নীতি হিসেবে গ্রহণ করেছে যুক্তরাজ্যের গ্রিন পার্টি। রোববার (৪ অক্টোবর) দলের সম্মেলনে অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটির পক্ষে ভোট দেন ১ হাজার ২২ জন সদস্য এবং বিপক্ষে ভোট দেন ৮১৩ জন।
৬ ঘণ্টা আগে
আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ৭০ মিটার গভীর একটি পরিত্যক্ত কূপে পড়ে গিয়েছিল পাঁচ বছরের শিশু জইনুল্লাহ। সরু, অন্ধকার ও পানিতে ভেজা কূপটির নিচে আটকে থাকা শিশুটিকে উদ্ধার করতে গিয়ে একের পর এক চেষ্টা ব্যর্থ হচ্ছিল।
৮ ঘণ্টা আগে