
সারা দেশে শিশু ও নারীদের প্রতি যৌন সহিংসতা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে শিশু সুরক্ষা এবং শিশু অধিকারের জন্য নিবেদিত ২৬টি এনজিওর (বেসরকারি সংস্থা) সমন্বয়ে গঠিত ‘শিশু যৌন নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক’।
এই নেটওয়ার্কের সাচিবিক দায়িত্ব পালনকারী সংস্থা হিসেবে ব্রেকিং দ্য সাইলেন্স এক বিবৃতিতে শিশুদের ওপর যৌন নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে সরকারকে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে। বিশেষ করে, মাগুরার সেই মেয়েটির অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।
ব্রেকিং দ্য সাইলেন্সের পরিচালক (কর্মসূচি ও পরিকল্পনা) মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, শিশুদের প্রতি যৌন নির্যাতন, শারীরিক নির্যাতনসহ সকল ধরনের সহিংসতা বর্তমানে মহামারি আকারে বেড়েই চলেছে। বিশেষ করে মেয়ে শিশুদের ওপর সহিংসতার প্রবণতা দেশব্যাপী ব্যাপক ক্ষোভ এবং প্রতিবাদের জন্ম দিয়েছে। আমরা একটি জোট হিসেবে এই সংকটের বিরুদ্ধে চলমান দেশব্যাপী প্রতিবাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।
বিবৃতিতে আরও বলা হয়, শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতার ক্রমবর্ধমান সংখ্যা একটি জরুরি সংকটকে প্রতিফলিত করে যা সরকার, আইন প্রয়োগকারী সংস্থা এবং সাধারণ জনগণসহ সমাজের সকল স্তরের তাৎক্ষণিক পদক্ষেপের দাবি করছে। বিবৃতিতে বিচার ব্যবস্থা শক্তিশালীকরণ, শিশু কল্যাণ পরিষেবার সমন্বয়, শিশু সংস্কার কমিশন প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
‘শিশু যৌন নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক’ হলো ২৬টি এনজিওর একটি জোট, যা বাংলাদেশে শিশু যৌন নির্যাতন প্রতিরোধ, শিশু অধিকার এবং শিশুদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
জোটের সদস্য সংস্থাগুলো হলো—অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি), অ্যাসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশনস ফর সোসাইটি (আভাস), বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিটা), বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন (বিপিএফ), কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিডি), সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিসেবিলিটি (সিএসআইডি), ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি), গ্রিন হিল, হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন, ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিইএ), ইনসিডিন বাংলাদেশ, জাগো নারী, কাঠপেন্সিল, মানব কল্যাণ পরিষদ (এমকেপি), মৌমাছি, মাল্টিপারপাস সোসিও-ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (এমএসইডিএ), পরিবর্তন-খুলনা, পারটিসিপেটরি অ্যাডভান্সমেন্ট সোশ্যাল সার্ভিস (পাস), সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি (এসডিএ), সুসমাজ ফাউন্ডেশন, সলিডারিটি, তৃণমূল উন্নয়ন সংস্থা (টিইউএস), প্রকাশ গণকেন্দ্র (পিজিকে), তাজিংডং, শিশুরাই সব এবং ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস)।

১১ জুন পর্দা উঠছে ফিফা ফুটবল বিশ্বকাপের। বৈশ্বিক এই উন্মাদনা ঘিরে চারদিকে যখন তুমুল আলোচনা, তখন একটি সাধারণ কিন্তু গভীর প্রশ্ন সামনে চলে আসে—কেন আমাদের অবচেতনে ‘বিশ্বকাপ’ বলতেই শুধু পুরুষদের টুর্নামেন্ট ভেসে ওঠে? অথচ ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল থেকে শুরু করে প্রায় সব খেলাতেই নারীদেরও নিজস্ব...
২ দিন আগে
‘এক বেলার খাবার রানতি ঘণ্টার পর ঘণ্টা পাতা কুড়াতি হয়। কোমরব্যথা, ঘাড়ব্যথা—এইগুলা তো আছেই। এরপর ঘণ্টার পর ঘণ্টা কাটাতি হয় পাকঘরে। চুলার ধোঁয়ায় শ্বাসকষ্ট, প্রেশার—আরও কত রোগ!’ বলছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি গ্রামের গৃহবধূ তাসলিমা বেগম। তিনি জানান, প্রতিদিনের রান্নার জন্য জ্বালানি...
২ দিন আগে
মেক্সিকোতে প্রায় ১ লাখ ৩৫ হাজার মানুষ নিখোঁজ। এ সংখ্যা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দর্শকসংখ্যার চেয়ে বেশি! তবে মেক্সিকো সরকার এই বিষয়ে উদাসীন বলে দাবি করেছে দেশটির নিখোঁজ মানুষদের সন্ধানকারী নারী সংগঠনগুলো। তাই তারা ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ...
২ দিন আগে
১৯৯১ সালে চীনে অনুষ্ঠিত হয় ফিফার প্রথম নারী ফুটবল টুর্নামেন্ট। এটি নিয়ে ফিফার অফিশিয়াল বিবৃতির আড়ালে ছিল কিছু ভিন্ন বাস্তবতার গল্প। ১২টি দলের এই টুর্নামেন্টে নরওয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু বাণিজ্যিক ব্যর্থতার ভয়ে ফিফা তখন তাদের ‘ওয়ার্ল্ড কাপ’ ব্র্যান্ড নামটি ব্যবহারে...
২ দিন আগে