নারীর বিরুদ্ধে সহিংসতা ও যৌন হয়রানির ঘটনায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কলের সংখ্যা বাড়ছে। পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে এ ধরনের ঘটনায় ২৬ হাজার ৭৯৮ জন কলারকে জরুরি সেবা দেওয়া হলেও ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৩৮৬ জনে।
আজ রোববার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের প্রধান ডিআইজি মহিউল ইসলাম এ তথ্য জানান।
মহিউল ইসলাম জানান, আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদ্যাপনের প্রাক্কালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ নারীর বিরুদ্ধে সহিংসতা ও যৌন হয়রানির কলসমূহ দ্রুততম সময়ের মধ্যে সেবা দিতে অঙ্গীকারবদ্ধ। ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ নীতিমালা, ২০২০’-এ জরুরি সেবার কার্যপরিধিভুক্ত বিষয় হিসেবে ‘নারী ও শিশুর বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা, হয়রানি, সম্মানহানি ও ইভটিজিং’ অন্তর্ভুক্ত রয়েছে।
মহিউল ইসলাম জানান, নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার কলসমূহ ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দিয়ে থাকে। এ ধরনের ফোনকলে ৯৯৯ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা-পুলিশের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে ভুক্তভোগীকে দ্রুততার সঙ্গে জরুরি সেবা দিয়ে থাকে। ৯৯৯-এর ওপর জনগণের আস্থা ও ভরসার কারণে ৯৯৯-এ এ ধরনের সেবাসংক্রান্ত কলের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে।
জনপ্রিয়তা ও ৯৯৯-এর ওপর আস্থার কারণে পারিবারিক নির্যাতন বা যৌন হয়রানির শিকার ভুক্তভোগীরা বর্তমানে আগের চেয়ে বেশি অভিযোগ করছেন বলে প্রতীয়মান হয়। এ-সংক্রান্তে ২০২৩ সালে ২৬ হাজার ৭৯৮ জন কলারকে, ২০২৪ সালে ২৩ হাজার ৩৩ জনকে এবং ২০২৫ সালে ৩২ হাজার ৩৮৬ জন কলারকে ৯৯৯ তাৎক্ষণিকভাবে জরুরি সেবা দিয়েছে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৯৯৯ জানিয়েছে, নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনায় দ্রুততম সময়ে সেবা দিতে তারা অঙ্গীকারবদ্ধ এবং এসব কল সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা-পুলিশের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিজ নিজ ক্ষেত্রে সফল অনেক নারী দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ইতিহাসের নানা সময়ে জন্মেছিলেন। কিন্তু ইতিহাস হয়তো তাঁদের মনে রাখেনি। এমন কয়েকজন নারী আছেন এই অঞ্চলে, যাঁরা শুধু সাফল্য অর্জন করেই থেমে যাননি; বদলে দিয়েছেন সমাজ, রাষ্ট্র এবং হাজারো মানুষের জীবন। কেউ উগ্রপন্থী রাজনৈতিক শক্তির মুখোমুখি হয়ে নারী
২ দিন আগে
আমি একটি ফুড শপ ব্যবসা শুরু করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত ব্যবসার হিসাব এবং পরিস্থিতি ধরে রাখতে পারিনি। বিনিয়োগকারীদের কাছ থেকে নেওয়া প্রতিটি টাকা ব্যবসার পেছনে খরচ করেছি। একপর্যায়ে দৈনিক পরিচালন খরচ চালাতে হিমশিম খেয়ে দোকানটি বন্ধ করে দিতে বাধ্য হই। দোকানটি বিক্রি করার পর যে সামান্য টাকা পেয়েছিলাম
২ দিন আগে
‘শান্তি’ শব্দটির অর্থ ব্যক্তির অনুভূতি আর প্রেক্ষাপটভেদে আলাদা। কেউ কেউ শান্তি বলতে বোঝেন শুধু যুদ্ধবিরতি কিংবা কোনো রাষ্ট্রীয় আর রাজনৈতিক চুক্তিকে। কিন্তু সহিংসতাহীন রাজনৈতিক পরিস্থিতির বাইরেও একজন মানুষের দৈনন্দিন অস্তিত্বের সঙ্গে শান্তির গভীর সম্পর্ক রয়েছে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে লজ্জা, ভয়,
২ দিন আগে
পুলিৎজারজয়ী মহাকাব্যিক উপন্যাস ‘গন উইথ দ্য উইন্ড’ লিখেছিলেন আমেরিকান লেখিকা ও সাংবাদিক মার্গারেট মানেরলিন মিচেল। জীবদ্দশায় মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে রচিত তাঁর এই একটিমাত্র উপন্যাসই প্রকাশিত হয়েছিল। এটি সাহিত্যজগতে সৃষ্টি করে যুগান্তকারী ইতিহাস।
২ দিন আগে