হাজারো শব্দে সমৃদ্ধ বিভিন্ন ভাষা। কিন্তু এসব শব্দের মধ্যে সবচেয়ে দীর্ঘ শব্দ কোনটি?
এই প্রশ্নের উত্তরে অনেকেই হয়তো ৩৪ অক্ষরবিশিষ্ট সুপারক্যালিফ্রাজিলিস্টিকেক্সপিয়ালিডোসিয়াস (Supercalifragilisticexpialidocious) শব্দটির প্রসঙ্গ টানবেন। ১৯৬৪ সালে ‘ম্যারি পপিন্স’ নামে একটি সিনেমার গানে এই শব্দটি ব্যবহৃত হয়েছিল।
আবার কেউ কেউ অক্সফোর্ড ডিকশনারির দীর্ঘতম শব্দটির কথাও উল্লেখ করতে পারেন। ৪৫ অক্ষরে লেখা ওই শব্দটির উচ্চারণ দাঁড়ায়—নিউমোনোল্ট্রামাইক্রোস্কোপিসিলিকোভোলকানোকোনিওসিস (pneumonoultramicroscopicsilicovolcanoconiosis)। এই শব্দটি দিয়ে মূলত ফুসফুসের একটি রোগকে বোঝানো হয়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে উৎসারিত ক্ষুদ্র সিলিকা কণা শ্বাসের সঙ্গে প্রবেশ করলে এই রোগটি হয়।
তবে দ্য ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, উল্লেখিত শব্দ দুটির কোনোটিই আসলে সবচেয়ে দীর্ঘ শব্দ নয়। কারও কারও মতে, সবচেয়ে দীর্ঘ শব্দটি উচ্চারণ করতেই ২ থেকে ৩ ঘণ্টা সময় লাগতে পারে!
দীর্ঘতম ওই শব্দটির শুরু হয়েছে ‘মিথিওনিল’ (methionyl) অক্ষরসমূহ দিয়ে। আর শেষ হয়েছে, আইসোলিউসিন (isoleucine) অক্ষরগুলো দিয়ে। মূল শব্দটিতে এ দুটি শব্দের মাঝখানে রয়েছে আরও ১ লাখ ৮৯ হাজার ৮১৯টি অক্ষর! এটি মূলত ‘টিটিন’ নামে একটি প্রোটিনের পূর্ণ রাসায়নিক নাম। ৩৪ হাজারেও বেশি অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে এই প্রোটিনের সৃষ্টি হয়।
এর মানে এই নয় যে, শব্দটি কেউ উচ্চারণ করেনি। ২০১৭ সালে ইউটিউবার মিস্টারবিস্ট প্রায় দুই ঘণ্টা সময় ব্যয় করে শব্দটি উচ্চারণ করেছিলেন। আবার কেউ কেউ দাবি করেছেন, শব্দটি উচ্চারণ করতে তাদের প্রায় ৩ ঘণ্টা সময় লেগেছে।
বলা বাহুল্য, অভিধানবিদেরা এই শব্দটির পূর্ণ রূপের বদলে একটি সাংকেতিক ভাষায় চিহ্নিত করে। তাই মূল শব্দটিকে কোনো অভিধানে খুঁজে পাওয়া যাবে না।
এদিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ঘোষণা করেছে—যে কোনো ভাষার ক্ষেত্রে বিশ্বের দীর্ঘতম শব্দটিতে ১৯৫টি সংস্কৃত অক্ষর রয়েছে। এই শব্দটি দিয়ে ভারতের তামিলনাড়ু নিকটবর্তী কাঞ্চি অঞ্চলের বর্ণনা করা হয়। ষোড়শ শতকে বিজয়ঙ্গার রাণী তিরুমালম্বের রচনায় শব্দটি ব্যবহৃত হয়েছিল।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আন্তর্জাতিক শিকার ও অশ্বারোহী প্রদর্শনী—আদিহেক্সে (Adihex) একটি সাদা গিরফ্যালকন (Gyrfalcon) বিক্রি হয়েছে ১৫ লাখ দিরহামে। বাংলাদেশি মুদ্রায় বিরল এই বাজপাখিটির মূল্য ৫ কোটি টাকারও বেশি।
৯ ঘণ্টা আগে
ভারতের কেরালা রাজ্যের কোট্টায়ামে ব্যস্ত সড়কের মাঝখানে গাড়ি থামিয়ে চালকের ঘুমিয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় বেশ কিছু সময় ধরে যান চলাচল ব্যাহত হয়ে সড়কে যানজট তৈরি হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৬ দিন আগে
মুম্বাইয়ের গুণ্ডাভালি মেট্রো স্টেশনের এক আদা রঙের বিড়ালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে মজার এক কাণ্ড। যাত্রীরা মজা করে তাকে চাকরি দেওয়ার দাবি তুলতেই মেট্রো কর্তৃপক্ষও সেই রসিকতায় সায় দিয়ে বিড়ালটির নাম দিয়েছে ‘চিফ ফেলাইন অফিসার।’
৭ দিন আগে
জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট ফুজিতে সাত বছর বয়সী ছেলেকে একা ফেলে চলে গিয়েছিলেন বাবা। শিশুটির কাছে কেবল একটি কোমল পানীয় এবং সামান্য কিছু হালকা খাবার (স্ন্যাকস) ছিল। কুয়াশাচ্ছন্ন ও বৃষ্টিমুখর আবহাওয়ার মধ্যে ২ হাজার মিটারের (৬,৫০০ ফুট) বেশি উচ্চতায় একটি বেঞ্চে শিশুটি একা বসে ছিল।
৮ দিন আগে