শুনতে অদ্ভুত মনে হলেও ঘটনা সত্যি। বর-কনের বিয়ে হলো মৃত্যুর ৩০ বছর পর। ভারতের কেরালা ও কর্ণাটকের বেশ কিছু অঞ্চলে এই বিশেষ রীতির চল রয়েছে। রীতি অনুযায়ী এমন দুজনের বিয়ে দেওয়া হয় যাঁরা জন্মের সময়ই মারা গেছেন। মৃত ব্যক্তিদের বিয়ের এই রীতিকে স্থানীয় লোকজন বলে থাকেন ‘প্রেথা কল্যাণম’।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি ইউটিউবার অ্যানি অরুণ এই বিশেষ রীতির কথা টুইটারে প্রকাশ করেন। অদ্ভুত এ বিয়ের পাত্র হলেন চান্দাপ্পা আর পাত্রী শোভা।
মৃত ব্যক্তিদের বিয়ে হলেও আচার-অনুষ্ঠানে কিন্তু কোনো রকম কমতি ছিল না। বিয়ের আগে পাত্রীর বাড়ি গিয়ে পছন্দ করা হয়। পাত্রী যদি বয়সে বড় হয়, সে ক্ষেত্রে সেই বাড়িতে আর বিয়ে দেওয়া হয় না। এরপর বাগদানের জন্য দুই পরিবার একে অপরের বাড়িতে যায়। বিয়ের আগে বর-কনেকে আশীর্বাদ করা হয় সেখানে।
বিয়ের দিন পাত্র-পাত্রীকে বস্ত্রদানও করা হয়। পাত্রীকে সাজার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়। মৃত ব্যক্তির বিয়ে হচ্ছে বলে পরিবেশ কিন্তু মোটেই দুঃখের থাকে না। পরিবারের লোকেরা বেশ সাজগোজ করেন। বিয়ে শেষ হওয়ার পর খাবার-দাবারের আয়োজন করা হয়। তবে অবিবাহিত এবং শিশুরা এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারে না।

ক্যানসারে আক্রান্ত, তাই কেমোথেরাপিসহ নানান জটিল চিকিৎসা নিচ্ছিলেন এক তরুণী। কিন্তু ১১ বছর পর জানা গেল, ওই তরুণী কোনো দিন ক্যানসারেই আক্রান্ত ছিলেন না। তিনি যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ভুল চিকিৎসার শিকার...
৩ দিন আগে
বারবার পুলিশকে ফাঁকি দিয়েছেন এক মাদক কারবারি। আর তাঁকে এতে সাহায্য করেছে প্রযুক্তি। শেষমেশ প্রযুক্তির বেড়াজালেই পুলিশের হাতে ধরা পড়লেন তিনি। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য মেট্রোর প্রতিবেদন থেকে জানা যায়, এই মাদক কারবারি ধরা পড়েন একটি পাবলিক ওয়াই-ফাইতে তাঁর একটি ডিভাইস কানেক্টেড হয়ে যাওয়ায়।
৭ দিন আগে
জলবায়ু পরিবর্তন নিয়ে অন্য যেকোনো বয়সী মানুষের তুলনায় বেশি উদ্বিগ্ন জেন জেড বা জেন–জি। কিন্তু মজার ব্যাপার হলো জলবায়ু পরিবর্তন নিয়ে অন্যদের তুলনায় উদ্বিগ্ন হলেও ১৮ থেকে ২৯ বছর বয়সী এই প্রজন্ম সবচেয়ে বেশি সময় ধরে গোসল করেন।
৮ দিন আগে
তাঁর কাছে শিক্ষকতা শুধু একটি পেশা নয়। প্রত্যন্ত এলাকার শিশুরাও যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করাকে নিজের দায়িত্ব মনে করেন তিনি। সেই দায়িত্ববোধ থেকেই একজন শিক্ষার্থীকে পড়াতে প্রতিদিন প্রায় ৫ কিলোমিটার দুর্গম পথ পাড়ি দেন ৫৫ বছর বয়সী জীবন মিথারি।
৮ দিন আগে