যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের এক বুগাতি ভেরনের মালিক দেখিয়ে দিলেন, বিশ্বের অন্যতম ব্যয়বহুল এই সুপারকারও তুলনামূলক কম খরচে সচল রাখা সম্ভব। বুগাতির আসল চাকা ও টায়ার বদলাতে যেখানে প্রায় ১ লাখ ৬০ হাজার ডলারের মতো খরচ হয়, সেখানে তিনি মাত্র ৫ হাজার ডলারেরও কম খরচে সমাধান করে ফেলেছেন। অথচ, তিনি গাড়িটি কিনেছিলেন প্রায় ২০ লাখ ডলার দিয়ে, বাংলাদেশি মুদ্রায় যা ২৪ কোটি টাকার বেশি।
বুগাতির চাকাগুলো সর্বশেষ বদলানো হয়েছিল ২০১৭ সালে। বয়সের কারণে টায়ারে ফাটল ধরে এবং সেগুলোকে অনিরাপদ ঘোষণা করে বুগাতি ডিলার। নিয়ম মেনে নতুন চাকা ও টায়ার আনতে হলে প্রায় ১ লাখ ২০ হাজার ডলার খরচ করতে হতো কেবল চাকায়। এর সঙ্গে যোগ হতো বিশেষায়িত মিশেলিন প্যাক্স টায়ারের ৪০ হাজার ডলার।
বুগাতি ভেরনের প্রথম দিককার মডেলগুলোতে যে মিশেলিন প্যাক্স টায়ার ব্যবহার করা হতো, তা বসাতে বিশেষ যন্ত্রপাতির প্রয়োজন হতো। সারা বিশ্বে এমন মেশিন ছিল মাত্র দুটি—একটি যুক্তরাষ্ট্রে এবং অন্যটি ফ্রান্সে। সময়ের সঙ্গে সঙ্গে এগুলো পাওয়া আরও কঠিন হয়ে পড়ে, আর দামও আকাশছোঁয়া হয়ে যায়।
টায়ারে সমস্যা দেখা দেওয়ার পর তিনি যান জর্জিয়ার আলফারেটায় ‘বাটলার টায়ার’ নামের একটি প্রতিষ্ঠানে। সেখানেই মূল প্যাক্স টায়ারের বদলে তিনি বেছে নেন বুগাতি শিরনের জন্য তৈরি মিশেলিন টায়ার। এগুলো সাধারণ চাকায় ফিট হয় এবং বদলানোও সহজ। যদিও তিনি ব্রিজস্টোন নামে একটি প্রতিষ্ঠানের স্পনসরশিপে ছিলেন, ব্রিজস্টোনের কাছে ভেরনের জন্য উপযুক্ত সাইজের টায়ার ছিল না।
চাকার খোঁজে তিনি শেষ পর্যন্ত ভরসা করেন এক চীনা প্রস্তুতকারকের ওপর। মূল চাকাগুলোর মতো করেই বানানো ওই ফর্জড চাকার দাম পড়েছে মাত্র ৩ হাজার ৭০০ ডলার—শিপিং ও আমদানি খরচসহ। নতুন মিশেলিন টায়ারসহ সব মিলিয়ে খরচ দাঁড়িয়েছে ৫ হাজার ডলারেরও কম।
নতুন চাকা লাগানোর পর এর ফলাফল মালিকের প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে। গাড়ি এখন আরও মসৃণ ও নীরবে চলছে। ব্রেকিংয়ে শক্তি বেড়েছে, স্টিয়ারিং হয়েছে আরও নিখুঁত। একমাত্র অসুবিধা হলো টায়ার-প্রেশার মনিটরিং সিস্টেম আর কাজ করছে না। তবে মালিকের কাছে এটি বড় কোনো বিষয় নয়।
বুগাতি ভেরনের মতো ব্যয়বহুল গাড়ির জন্য এটি একটি নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। মূল প্যাক্স সিস্টেমের বিপুল খরচে বাঁধা না পড়ে কীভাবে তুলনামূলকভাবে কম খরচে গাড়ি সচল রাখা যায়, তারই বাস্তব উদাহরণ দেখালেন জর্জিয়ার এই মালিক।
তথ্যসূত্র: সুপারকার ব্লন্ডি

মাটির স্বাস্থ্য কতটা ভালো, তা বোঝার জন্য অদ্ভুত এক পদ্ধতি বেছে নিয়েছিলেন সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা। দেশটির বিভিন্ন বাগান, তৃণভূমি, কৃষিজমি ও লনে দুই হাজারের বেশি জোড়া তুলার অন্তর্বাস পুঁতে রাখা হয়েছিল। দুই মাস পর সেগুলো তুলে পরীক্ষা করে মাটির জীববৈচিত্র্য ও জৈবিক কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়া হয়।
৫ দিন আগে
বিশ্বের যেকোনো দেশের তুলনায় সরকারি ছুটির সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। নতুন এক বিশ্লেষণে এমন তথ্য জানিয়েছে জরিপ–গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। এই তালিকায় বাংলাদেশের আগে রয়েছে শুধু মিয়ানমার। তৃতীয় অবস্থানে আছে দক্ষিণ এশিয়ারই আরেক দেশ শ্রীলঙ্কা।
৬ দিন আগে
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আন্তর্জাতিক শিকার ও অশ্বারোহী প্রদর্শনী—আদিহেক্সে (Adihex) একটি সাদা গিরফ্যালকন (Gyrfalcon) বিক্রি হয়েছে ১৫ লাখ দিরহামে। বাংলাদেশি মুদ্রায় বিরল এই বাজপাখিটির মূল্য ৫ কোটি টাকারও বেশি।
৭ দিন আগে
ভারতের কেরালা রাজ্যের কোট্টায়ামে ব্যস্ত সড়কের মাঝখানে গাড়ি থামিয়ে চালকের ঘুমিয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় বেশ কিছু সময় ধরে যান চলাচল ব্যাহত হয়ে সড়কে যানজট তৈরি হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১২ দিন আগে