
নোয়াখালীর হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে কোস্ট গার্ড সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার উপজেলা সদরে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
বিক্ষোভকারীদের অভিযোগে, গত মঙ্গলবার রাতে রুবেলকে নিজ বাড়ি থেকে আটকের পরদিন (বুধবার) আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে থানায় সোপর্দ করা হয়। অপর দিকে কোস্ট গার্ডের দাবি, অস্ত্র বিক্রির সময় তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা করা হয়েছে।
গ্রেপ্তার মো. রুবেল উপজেলার চরকিং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রহিম মাঝির ছেলে এবং সুবর্ণচর সৈকত ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। সে পড়ালেখার পাশাপাশি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তবে তার কোনো পদপদবি নেই।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াছ, সদস্যসচিব ফাহিম উদ্দিন, পৌরসভা যুবদলের আহ্বায়ক মমিন উল্যাহ রাসেল, সদস্যসচিব কাউছার মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুমন তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোন্দকার সোহেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্যসচিব আবদুল হালিম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সঠিক তদন্তের মাধ্যমে গ্রেপ্তার রুবেলকে মুক্তি না দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। কোস্ট গার্ড এ কাজ টাকার বিনিময়ে করেছে বলে অভিযোগ করেন তাঁরা।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৪ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৮ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে