
নোয়াখালীর হাতিয়ায় স্বামীর পক্ষে নির্বাচনী প্রচারে গিয়ে ভোটারের কাছ থেকে সোনার আংটি উপহার পেলেন হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমির দুবাইয়ের বাড়িতে এ ঘটনা ঘটে। সোনার আংটি উপহার দেওয়া বৃদ্ধা প্রবাসী আমির দুবাইয়ের মা।
জানা গেছে, আমির দুবাইয়ের বাড়িতে ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের নির্বাচনী প্রচারণা উপলক্ষে পূর্বনির্ধারিত উঠান বৈঠক ছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী। বৈঠকটি শুরু হওয়ার আগে নির্ধারিত আসনে গিয়ে বসেন তিনি।
ওই সময় এক বৃদ্ধা জেদনীর হাতে একটি সোনার আংটি পরিয়ে দেন এবং তিনি এটিকে উপহার হিসেবে গ্রহণ করার জন্য অনুরোধ করেন। ঘটনাস্থলে উপস্থিত নারী ভোটাররা করতালির মাধ্যমে তা বরণ করেন।

এ বিষয়ে শ্যামলী সুলতানা জেদনী বলেন, ‘হান্নান মাসউদের প্রতি সাধারণ মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশের অংশ এটি। গত দেড় বছর হান্নান মাসউদ সাধারণ মানুষের জন্য যে কাজ করেছে, এই উপহারের মাধ্যমে তা প্রস্ফুটিত হয়েছে। আমি তার স্ত্রী হিসেবে গর্ব বোধ করছি।’
এ সময় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ছাত্রশক্তির হাতিয়া উপজেলার সদস্যসচিব আশিক এলাহী, অন্য নেতারাসহ গ্রামের শতাধিক নারী।

ময়মনসিংহ নগরের কৃষ্টপুর এলাকায় হামলায় আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছেন। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৪ মিনিট আগে
পাবনায় ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে পাঁচ শিশুশিক্ষার্থী দগ্ধ হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের ধারণা, ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বৈদ্যুতিক তারের কারণে তারা বিদ্যুতায়িত হয়েছে। পাঁচজনকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তাসফিয়া খানম ইভা (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা ৬টায় উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে