সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের ব্যানার ও ফেস্টুনে রাতের আঁধারে অগ্নিসংযোগ করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. রিয়াজ (৩২) নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর মাদ্রাসা-সংলগ্ন ফুটওভার ব্রিজে এই ঘটনা ঘটে। আটক রিয়াজ সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকার জাকির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর ফুটওভার ব্রিজের ওপর টানানো জেলা বিএনপির আহ্বায়কের ব্যানারে দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দেয়। এ সময় ঘটনাস্থলের আশপাশে থাকা লোকজন তাদের আগুন ধরাতে দেখে তাৎক্ষণিক আটকের চেষ্টা করে। এতে অভিযুক্ত রিয়াজকে হাতেনাতে আটক করা সম্ভব হলেও তাঁর সঙ্গে থাকা অপরজন পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানালে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার হাতে আটক যুবককে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, আটক মো. রিয়াজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছে। ওসি বলেন, ‘সে জানিয়েছে মাত্র ১ হাজার টাকার বিনিময়ে কোনো এক অপরিচিত লোকের সাহায্যে এই ঘটনা ঘটিয়েছে। অভিযুক্ত ব্যক্তির ভাষ্যমতে, তাঁর সঙ্গে থাকা অপর ব্যক্তি ব্যানারে কেরোসিন ঢেলে দেয় এবং তিনি আগুন ধরান। তবে তাঁর সঙ্গে থাকা ব্যক্তির নাম-পরিচয় তিনি জানেন না।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘আগুন দেওয়ার সময় একজন পথচারী দেখতে পেয়ে আমাকে ফোন করে জানান। স্থানীয় লোকজন একজনকে ধরতে সক্ষম হয়েছে। তবে কে বা কারা এই নাশকতা করেছে, আমি নিশ্চিত নই। এবারই নয়, এর আগেও কাঁচপুর ব্রিজের নিচে টানানো আমার একটি বিলবোর্ড খুলে ফেলা হয়েছিল। আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি।’

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৪ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৪ ঘণ্টা আগে