
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর রেললাইনসংলগ্ন তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উত্তর আজিবপুর রেললাইনসংলগ্ন তিন রাস্তার মোড়ে টিনশেডের একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। এতে মার্কেটের পাঁচটি দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিসের লিডার আজহারুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। দোকানগুলো পোড়াতে প্রায় ১৫ লাখের মতো ক্ষয়ক্ষতি হতে পারে।’
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক বলেন, ‘আগুন কীভাবে লেগেছে, এখনো নিশ্চিত হইনি। তবে পাঁচটি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং আমাদের টিম ঘটনাস্থল গিয়েছিল।’

বরিশালের আগৈলঝাড়ায় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। এর মধ্যে সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চারজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
৩ মিনিট আগে
সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মধ্য থেকে টেকনোক্র্যাট কোটায় একজন মন্ত্রী দাবি করেছে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম। আজ শনিবার (২৮ মার্চ) বেলা ১১টায় রাজশাহী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।
৭ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভেতরে থাকা চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার (২৮ মার্চ) বেলা পৌনে ১১টায় উপজেলার পৌর সদরের মডার্ন হাসপাতালের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে
১৬ মিনিট আগে
ফরিদপুরের নগরকান্দায় সেপটিক ট্যাংক থেকে জামেলা বেগম নামের ষাটোর্ধ্ব এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।
২২ মিনিট আগে