
লিওনেল মেসির-লুইস সুয়ারেজের বন্ধুত্বের গল্প তো আজকের নয়। বার্সেলোনায় ২০১৪ থেকে ২০২০ পর্যন্ত যখন সুয়ারেজ খেলেছিলেন, তখন থেকেই মেসির সঙ্গে তাঁর পরিচয়। বার্সা ছেড়ে দুই বন্ধু ফের মিলে গেলেন ইন্টার মায়ামিতে। এবার সুয়ারেজ তাঁর এক অপরাধের জন্য পেলেন গুরুতর শাস্তি।

লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের বন্ধুত্বের গভীরতা বার্সেলোনা থাকাকালীনই স্পষ্ট ছিল। সুয়ারেজ গোলখরায়, মেসি পেনাল্টি এগিয়ে দিয়েছেন বন্ধুকে। কাতালান ক্লাবটি থেকে উরুগুয়ান স্ট্রাইকারের বিদায়ও মেনে নিতে কষ্ট হয়েছিল মেসির। পরবর্তীতে আবারও তাঁরা এক হয়ে লড়ছেন ইন্টার মায়ামির হয়ে।

১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন লুইস সুয়ারেজ। কোপা আমেরিকার বাছাইয়ে আগামী শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচেই দেশের জার্সিতে শেষবার মাঠে নামবেন ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।

চোটের সঙ্গে লড়াইটা লিওনেল মেসির চলছে অনেক দিন। আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল, বাদ যাচ্ছে না কোনো কিছুই। কোপা আমেরিকার ফাইনালে গোঁড়ালির চোটে পড়ায় অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেছেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড।