লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের বন্ধুত্বের গভীরতা বার্সেলোনা থাকাকালীনই স্পষ্ট ছিল। সুয়ারেজ গোলখরায়, মেসি পেনাল্টি এগিয়ে দিয়েছেন বন্ধুকে। কাতালান ক্লাবটি থেকে উরুগুয়ান স্ট্রাইকারের বিদায়ও মেনে নিতে কষ্ট হয়েছিল মেসির। পরবর্তীতে আবারও তাঁরা এক হয়ে লড়ছেন ইন্টার মায়ামির হয়ে।
এবার মেসি-সুয়ারেজের পথচলা পৌঁছেছে নতুন এক অধ্যায়ে। তাঁরা একসঙ্গে গড়ে তুলেছেন একটি পেশাদার ফুটবল ক্লাব—দেপোর্তিভো এলএসএম। উরুগুয়ের পেশাদার লিগে অংশ নেবে ক্লাবটি। এর আগে ক্লাবটির নাম ছিল দেপোর্তিভো এলএস। ২০১৮ সালে সুয়ারেজ প্রতিষ্ঠা করেছিলেন উরুগুয়ের সিউদাদ দে লা কস্তা শহরে।
গতকাল সুয়ারেজ নতুন করে ঘোষণা দেন, ক্লাবটির নাম পরিবর্তন করে ‘এলএসএম রাখা হয়েছে। ক্লাবের নামে ‘এম’ বর্ণ যুক্ত করা হয়েছে আর্জেন্টাইন কিংবদন্তি মেসির প্রতি সম্মানে। আনুষ্ঠানিকভাবে ক্লাবের অংশীদার হিসেবে যুক্ত হয়েছেন তিনি এই প্রকল্পে। এই ক্লাব উরুগুয়ের চতুর্থ বিভাগীয় পেশাদার লিগে অংশগ্রহণের মাধ্যমে পরবর্তী ধাপে পা রাখতে যাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় সুয়ারেজ বলেন, ‘দেপোর্তিভো এলএস ছিল আমাদের পরিবারের স্বপ্ন, যা শুরু হয়েছিল ২০১৮ সালে। এখন আমাদের ৩ হাজারের বেশি সদস্য ও উন্নত অবকাঠামো রয়েছে। সেই কারণে ক্লাবটিকে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের (এইউএফ) কাঠামোতে আনছি, যুব ও পেশাদার দুই স্তরেই।’
মেসির প্রসঙ্গ টেনে সুয়ারেজ বলেন, ‘এই প্রকল্প ফুটবলের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি ভাগ করে নেওয়ার সেরা জায়গা। তাই আমি আমার বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছি এই পেশাদার প্রকল্পে যুক্ত হতে।’
মেসিও বন্ধু সুয়ারেজের প্রতি কৃতজ্ঞ। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘আমি লুইসকে ধন্যবাদ জানাতে চাই এমন একটি প্রকল্পে আমাকে যুক্ত করার জন্য, যা সে অনেক বছর ধরে গড়ে তুলেছে এবং এখন এতটা বিস্তৃত হয়েছে। আমি আশা করি, এর অগ্রগতিতে আমার পক্ষ থেকেও যথাসম্ভব অবদান রাখতে পারব এবং সব সময় তার পাশে থাকতে পারব।’

জীবন পেয়ে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই করে দেখালেন দেবদূত পাড়িক্কাল। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি পেয়েছেন পাড়িক্কাল। তাঁর তিন অঙ্ক ছোঁয়ার দিনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপটের সঙ্গে শেষ করেছে ভারত।
১৮ মিনিট আগে
মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
১ ঘণ্টা আগে
ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
২ ঘণ্টা আগে
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল আজ ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেছে দলটি। ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে ঢাকার এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি ন
৩ ঘণ্টা আগে