মন্ট্রিয়েলের মাঠে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছে ইন্টার মায়ামি। জোড়া গোলে পিছিয়ে পড়েও শেষে ৩-২ ব্যবধানের জয় পেয়েছেন লিওনেল মেসি-লুইস সুয়ারেজরা। এই জয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানও মজবুত করেছেন তাঁরা।
মায়ামিকে দুর্দান্ত জয় এনে দেওয়ার কৃতিত্ব সুয়ারেজের। পুরো ৯০ মিনিট খেলার পরও মেসি যখন নিশ্চুপ, তখন সতীর্থের দায়িত্বটা যেন নিলেন উরুগুয়ের স্ট্রাইকার। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে দলকে সমতায় ফেরান তিনি।
সুয়ারেজের আগে দুর্দান্ত এক ফ্রিকিকে দলের ব্যবধান ২-১ করেন মাতিয়াস রোহাস। ৪৪ মিনিটের সময় পাওয়া এক ফ্রিকিকে দর্শনীয় গোল করেন প্যারাগুয়ের মিডফিল্ডার। খুব বাজে ট্যাকলের কারণে মেসি এ সময় মাঠের বাইরে থাকলে সুযোগটা দুর্দান্তভাবে কাজে লাগান রোহাস। বক্সের অনেক বাইরে থেকে নেওয়া তাঁর বাঁ পায়ের শট প্রতিহত করার কোনো জবাবই ছিল না প্রতিপক্ষের গোলরক্ষকের।
এর আগে অবশ্য ২-০ ব্যবধানে এগিয়ে যায় মন্ট্রিয়েল। ২২ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ব্রাইস ডিউক। সেই গোলের রেশ শেষ হতে না হতেই ১০ মিনিট পর মন্ট্রিয়েলের ব্যবধান দ্বিগুণ করেন জুলস-অ্যান্টনি ভিলসেন্ট। ২ গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার চেষ্টা করে মায়ামি।
তার ফলও পায় বিরতিতে যাওয়ার আগেই। প্রথমার্ধে দলকে সমতা এনে দেওয়া রোহাস-সুয়ারেজের পর দ্বিতীয়ার্ধে মায়ামির হয়ে জয়সূচক গোলটি করেন বেঞ্জামিন ক্রিমাশ্চি। ৫৯ মিনিটে গোলটি করেন তিনি। দলের জয়ে অবদান রেখে একটা জায়গায় মেসিকে পেছনে ফেলেছেন সুয়ারেজ। ১১ গোলে এখন মেজর সকার লিগের শীর্ষ গোলদাতা তিনি। ১০ গোলে দুইয়ে আর্জেন্টাইন অধিনায়ক।

রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
১১ মিনিট আগে
কুমিল্লায় খেলার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মোহামেডানকে নিয়ে গেল মুন্সিগঞ্জে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটি শুক্রবারের বদলে শনিবার হবে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
১৮ মিনিট আগে
আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর শুরু হবে আগামী ১৮ মার্চ। ফাইনাল ২ মে।
৩৭ মিনিট আগে
আবুধাবিতে আগামীকাল একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। শুধু এই দুই দেশেই নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ক্রিকেটপ্রেমীরাও ম্যাচটি উপভোগ করতে পারবেন।
১ ঘণ্টা আগে