জয় দিয়ে মেজর লিগ সকারের নতুন মৌসুম শুরু করেছে ইন্টার মায়ামি। মৌসুমের প্রথম ম্যাচে রিয়েল সল্ট লেককে ২-০ গোলে হারিয়ে মায়ামি। ঘরের মাঠ চেস স্টেডিয়ামে লিওনেল মেসি-লুইস সুয়ারেজ গোল না পেলেও অবদান রেখেছেন জয়ে।
মায়ামির হয়ে গোল দুটি করেছেন রবার্ট টেলর ও ডিয়াগো গোমেজ। মেসির পাস থেকেই ৩৯ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন টেলর। স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুসকেতসের কাছ থেকে বল পেয়ে আর্জেন্টিনার অধিনায়ক টেলরকে উদ্দেশ্য করে বল বাড়ান ডান দিকে। প্রতিপক্ষের ডি বক্স থেকে ফিনল্যান্ডের মিডফিল্ডার চলন্ত বলেই কিক নিলে এগিয়ে যায় মায়ামি।
গোলটিতে অবশ্য অবদান রয়েছে সল্ট লেকের গোলরক্ষক জ্যাক ম্যাকম্যাথের। টেলরের শটে তেমন কোনো গতি তো ছিল না সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের গোলরক্ষকের আয়ত্বের মধ্যে ছিল। কিন্তু ড্রাইভ দিয়ে ধরতে গিয়ে হাতের ফাঁক দিয়ে নিজেদের জালে জড়িয়ে দিলেন সল্ট লেকের গোলরক্ষক।
বিরতির পরে গোল শোধ দেওয়ার সুযোগ পেয়েছিল সল্ট লেক। কিন্তু বেশ কিছু সহজ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি তারা। উল্টো ম্যাচ শেষ হওয়ার ৭ মিনিট আগে দ্বিতীয় গোল হজম করে তারা। ৮৩ মিনিটের গোলটিতে গোমেজের নাম লেখা থাকলেও এতে অবদান রয়েছে সুয়ারেজের। উরুগুয়ের ফরোয়ার্ডের কাছ থেকে বল পেয়েই গোলটি করেছেন তিনি। তার আগে অবশ্য গোলের উৎস দাতা ছিলেন মেসি।
মায়ামির হয়ে এর আগে সুয়ারেজের অভিষেক হলেও সে সব ছিল প্রাক্-মৌসুম প্রস্তুতি ম্যাচ। আজ মেজর লিগ সকারে প্রথম ম্যাচ খেলেছেন উরুগুয়ের স্ট্রাইকার। অভিষেক ম্যাচে নামার আগে তাঁকে পরিচয় করে দেয় মায়ামি কর্তৃপক্ষ। তাঁর খেলার মধ্যে দিয়ে মায়ামিতে একটা পুনর্মিলনীও হয়ে গেল। মেসি-বুসকেতস-জর্দি আলবার সঙ্গে সর্বশেষ ৪ বছর আগে একসঙ্গে খেলেছিলেন সুয়ারেজ। ২০২০ সালের পর আজই কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ একসঙ্গে মেনেছেন তাঁরা। সর্বশেষ চ্যাম্পিয়নস লিগে খেলেছিলেন বায়ার্ন মিউনিখের কাছে। সেই ম্যাচে ৮-২ গোলের বিশাল ব্যবধানে হেরেছিল বার্সা। পুনর্মিলনীর ম্যাচে অবশ্য হারের তিক্ত স্বাদ নিতে হয়নি।

রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
১১ মিনিট আগে
কুমিল্লায় খেলার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মোহামেডানকে নিয়ে গেল মুন্সিগঞ্জে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটি শুক্রবারের বদলে শনিবার হবে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
১৯ মিনিট আগে
আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর শুরু হবে আগামী ১৮ মার্চ। ফাইনাল ২ মে।
৩৭ মিনিট আগে
আবুধাবিতে আগামীকাল একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। শুধু এই দুই দেশেই নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ক্রিকেটপ্রেমীরাও ম্যাচটি উপভোগ করতে পারবেন।
১ ঘণ্টা আগে