পুরো সময় খেললে হয়তো হ্যাটট্রিকের সুযোগ পেতেন লুইস সুয়ারেজ। হয় গোলের নয়তো সহায়তার। আজ ইন্টার মায়ামির হয়ে এমনই পারফরম্যান্স করেছেন উরুগুয়ের স্ট্রাইকার। তবে ৬৭ মিনিটে কোচ জেরার্ড মার্তিনো তাঁকে উঠিয়ে নেওয়ায় সেটা আর হয়নি।
সেটার আক্ষেপ থাকলেও থাকতে পারে, তবে আজ তাঁর ও লিওনেল মেসির জোড়া গোলে নগর প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটিকে ৫–০ ব্যবধানে হারিয়েছে মায়ামি। অন্য গোলটি করেছেন রবার্ট টেলর। মায়ামির হয়ে আজই প্রথম গোল করেছেন সুয়ারেজ। তাঁর আগে দুই ম্যাচে কোনো গোল করতে পারেননি তিনি।
মায়ামির হয়ে প্রথম গোল পেতে আজ খুব সময় অপেক্ষা করতে হয়নি সুয়ারেজকে। ম্যাচের চতুর্থ মিনিটেই নিজের এবং দলের প্রথম গোল পান তিনি। জুলিয়ান গ্রেসেলের পাস থেকে পাওয়া চলন্ত বলে দুর্দান্ত এক ফিনিশিং করেছেন সাবেক বার্সেলোনা স্ট্রাইকার। দ্বিতীয় গোলটি পান ৭ মিনিট পরেই। এবারও তাঁর গোলের সহায়তাকারী মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার।
ম্যাচে শুধু জোড়া গোলই করেননি সুয়ারেজ, সমান সহায়তাও করেছেন তিনি। প্রথম সহায়তা করেন ২৯ মিনিটে। তাঁর পাস থেকে দলকে ৩-০ লিড এনে দেন টেলর। আর মায়ামির শেষটা রাঙান মেসি। সর্বশেষ ম্যাচে যোগ করা সময়ে গোল করে দলকে ড্র এনে দেওয়া আর্জেন্টাইন অধিনায়ক ৫৭ ও ৬২ মিনিটে জোড়া গোল করেন। তাঁর প্রথম গোলটি অবশ্য জর্দি আলবার হতে পারত। তবে প্রতিপক্ষের এক ডিফেন্ডার শেষ মুহূর্তে গোল লাইন থেকে বাঁচিয়ে দেন। তখন বিপদ থেকে বাঁচিয়ে দিলেও মেসির গোল করা থামাতে পারেননি অরল্যান্ডের সেই ডিফেন্ডার।
ফিরতি সুযোগ পেয়ে বুক দিয়ে বল নামিয়ে সহজ গোল পেয়ে যান মেসি। আর ৬২ মিনিটে গোলটি আসে দুর্দান্ত এক হেডে। বাঁ প্রান্ত থেকে সুয়ারেজ দারুণ এক ক্রস করলে শুধু মাথাটাই লাগান মেসি। দুজনের দুর্দান্ত পারফরম্যান্সে পয়েন্ট তালিকার শীর্ষেও মায়ামি। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে তারা।
সুয়ারেজ গোল পাওয়ায় খুশি হয়েছেন মেসি। মায়ামি অধিনায়ক বলেছেন, ‘সে গোল পাওয়ায় আমি খুব খুশি হয়েছি। সে যাই হোক, ম্যাচে আমরা শান্ত ছিলাম। আমরা ভালোভাবেই জানি লুইস কেমন এবং সে কী করতে পারে। আর এটি সবাই জানে।’

কিছু দল আছে, যারা প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে নয়, বরং সুযোগের অপেক্ষা করে ঠিক সময়ে আঘাত হানার। ২০১০ বিশ্বকাপজয়ী স্পেনও এমনই ছিল। ১৬ বছর পর সেই পুরোনো চেহারার আরেকটি ঝলক দেখা গেল ডালাসে। পর্তুগাল শেষ পর্যন্ত লড়াই করেছে, ক্রিস্টিয়ানো রোনালদোও সুযোগের অপেক্ষায় ছিলেন। কিন্তু বিশ্বাসে ভর করে শেষ হাসি
১ ঘণ্টা আগে
রোলার কোস্টার রাইডের মতোই রাতটা গেল লিওনেল মেসির। পেনাল্টি মিস, গোল মিসের হতাশা থেকে শেষমেশ বিজয়ীর বেশে মাঠ ছেড়ে কান্না—আটলান্টায় গত রাতে শেষ ষোলোর ম্যাচটা ছিল মেসিময়। তবে এমন অবিশ্বাস্য জয়ের রাতেও নিজের ওপর প্রচণ্ড রাগ হচ্ছিল আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের সেরা ৩২-এ আর্জেন্টিনা-কেপ ভার্দের ম্যাচ চলাকালে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা আইশোস্পিড। এই ঘটনায় তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। নেক্কারজনক এই কাণ্ডে রীতিমতো নিন্দা জানিয়েছে ফিফা।
৪ ঘণ্টা আগে
শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত ছিল শঙ্কা, উত্তেজনা আর নাটকীয়তা। পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে মিসরকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। এমন রুদ্ধশ্বাস জয়ের পর সামাজিক মাধ্যমে হাস্যরসের খোরাক জুগিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।
৪ ঘণ্টা আগে