সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ পর জয়ে ফিরল ইন্টার মায়ামি। আজ তারা মেজর সকার লিগে (এমএলএস) শুরুতে পিছিয়ে পড়েও স্পোর্টিং কেসির বিপক্ষে তাদের মাঠেই ৩-২ গোলে জিতেছে। মায়ামিকে জয় এনে দিয়েছে লুইস সুয়ারেজের গোল। গোল পেয়েছেন তাঁর বন্ধু লিওনেল মেসিও।
কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ম্যাচের মাত্র ৬ মিনিটে গোল হজম করে বসে মায়ামি। ঘরের সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান এরিক টোমি। ৫৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল পান তিনি। তার আগে ১৮ মিনিটে মেসির পাস থেকে মায়ামিকে সমতায় ফেরান ডিয়োগো গোমেজ।
দ্বিতীয়ার্ধে উল্টো লিড নেয় জেরার্ডো মার্টিনোর দল। ৫১ মিনিটে ডেভিড রুইজের পাস থেকে মায়ামিকে এগিয়ে দেন মেসি। ৭ মিনিট পর টোমির সমতায় ফেরানো গোল। আরেকটি ড্র প্রায় চোখ রাঙাচ্ছিল মায়ামিকে। তবে ৭১ মিনিটে সেটি আর হতে দেননি সুয়ারেজ। মায়ামির জয়সূচক গোলটি করেন উরুগুইয়ান ফরোয়ার্ড।
দিন তিনেক আগে মন্টেরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগেও হেরে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকে বিদায় নিয়েছিলে মেসি-সুয়ারেজরা। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের গত ৬ ম্যাচের মধ্যে মায়ামি হেরেছে ৩ ম্যাচ, ড্র ২ ও জয় ১টি।
এই জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মার্টিনোর দল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে নিউইয়র্ক রেড বুলস। আগামী রোববার লিগে চেজ স্টেডিয়ামে ন্যাশভিলের মুখোমুখি হবে মায়ামি।
স্পোর্টিংয়ে বিপক্ষে ম্যাচেও মেসির ভক্ত-সমর্থকদের সামলাতে বেশ বেগ পেতে হয়েছে নিরাপত্তাকর্মীদের। বারবার মাঠে ঢুকে আর্জেন্টাইন কিংবদন্তিকে জড়িয়ে ধরে ছবি তোলার চেষ্টা করেন সমর্থকেরা। যুক্তরাষ্ট্রের ফুটবলে মেসি যাওয়ার পর থেকে এ দৃশ্যেরই পুনরাবৃত্তি হচ্ছে।

জীবন পেয়ে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই করে দেখালেন দেবদূত পাড়িক্কাল। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি পেয়েছেন পাড়িক্কাল। তাঁর তিন অঙ্ক ছোঁয়ার দিনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপটের সঙ্গে শেষ করেছে ভারত।
১৭ মিনিট আগে
মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
১ ঘণ্টা আগে
ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
২ ঘণ্টা আগে
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল আজ ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেছে দলটি। ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে ঢাকার এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি ন
৩ ঘণ্টা আগে