কাতারে ২০২২ বিশ্বকাপে উরুগুয়ে দলে খেলেছেন লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানি। আন্তর্জাতিক ফুটবলে দুই উরুগুয়ে স্ট্রাইকারের জুটির গল্প ছিল সে পর্যন্তই। একসঙ্গে আর কখনো দেখা যাবে না সুয়ারেজ, কাভানি জুটিকে। প্রিয় সঙ্গীর অবসরের ঘটনায় আবেগপ্রবণ হয়ে পড়েছেন সুয়ারেজ।
সুয়ারেজ ও কাভানি দুজনের বয়স ৩৭। কাভানি আন্তর্জাতিক ফুটবল থেকে গত রাতে ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে সুয়ারেজ এখনো খেলে যাচ্ছেন উরুগুয়ের জার্সিতে। ৬৮ ও ৫৮ গোল করে উরুগুয়ের সর্বোচ্চ দুই গোলদাতা সুয়ারেজ ও কাভানি। পরিসংখ্যান বলে দিচ্ছে উরুগুয়ের ফুটবলের জন্য তাঁরা কতটা অবদান রেখেছেন। কাভানির সঙ্গে উদযাপনের ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সুয়ারেজ। সুয়ারেজ লিখেছেন, ‘দুঃখ, জয়-সব মিলে আমাদের চাওয়া ছিল একটাই। তা হলো উরুগুয়েকে জেতানো ও পতাকার প্রতিনিধিত্ব করব। তোমার নাম আমাদের ফুটবল ও ইতিহাসের সঙ্গে চিরকাল লেখা থাকবে। উরুগুইয়ান হিসেবে কাভানি তুমি যা করেছ সেজন্য ধন্যবাদ জানাই। সব সময় তোমাকে শুভকামনা।’
আন্তর্জাতিক ফুটবলে সুয়ারেজের পথচলা শুরু ২০০৭ সালে। উরুগুয়ের জার্সিতে কাভানির অভিষেক ২০০৮ সালে। কাভানি-সুয়ারেজ একসঙ্গে আন্তর্জাতিক ফুটবলে খেলেছেন ৯১ ম্যাচ। সুয়ারেজ বলেন, ‘যখন আমাদের প্রথম গোল একসঙ্গে উদযাপন করি, তখন আমরা দুই জন ছিলাম শিশু। স্বপ্ন দেখতাম দেশকে এক সময় শীর্ষে নিয়ে যাব। সেই শিশুরা বেড়ে উঠেছিল আমাদের দলের জয়ে অবদান রাখতে।’
২০২৪ কোপা আমেরিকায় ‘সি’ গ্রুপে উরুগুয়ে পড়েছে যুক্তরাষ্ট্র, পানামা ও বলিভিয়ার গ্রুপে। ২৪ জুন পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবে উরুগুয়ে। উরুগুইয়ানদের বাকি দুই ম্যাচ হবে ২৮ জুন ও ২ জুলাই বলিভিয়া ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। কোপা আমেরিকার আগে আগামীকাল দুপুরে প্রীতি ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে উরুগুয়ে। ৬ জুন মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে উরুগুইয়ানরা।

রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
১২ মিনিট আগে
কুমিল্লায় খেলার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মোহামেডানকে নিয়ে গেল মুন্সিগঞ্জে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটি শুক্রবারের বদলে শনিবার হবে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
১৯ মিনিট আগে
আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর শুরু হবে আগামী ১৮ মার্চ। ফাইনাল ২ মে।
৩৮ মিনিট আগে
আবুধাবিতে আগামীকাল একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। শুধু এই দুই দেশেই নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ক্রিকেটপ্রেমীরাও ম্যাচটি উপভোগ করতে পারবেন।
১ ঘণ্টা আগে