লিওনেল মেসি না থাকায় ইন্টার মায়ামিকে রক্ষার দায়িত্ব লুইস সুয়ারেজের। আজ ভোরে সেই দায়িত্ব নিয়ে খেলতে নেমে দলকে রক্ষা করেছেন উরুগুয়ের স্ট্রাইকার। তাঁর গোলেই নিউইয়র্ক সিটির বিপক্ষে ১-১ ব্যবধানে মাঠ ছেড়েছে মায়ামি।
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ার পর মেসিকে ছাড়া তিনটি ম্যাচ খেলেছে মায়ামি। ফল একটি করে জয়, পরাজয় ও ড্র। সর্বশেষ ম্যাচের আগে ডিসি ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করে দলকে জয় এনে দিয়েছিলেন সুয়ারেজ। আজও সেই লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই গোল এনে দিয়েছিলেন তিনি। মৌসুমের পঞ্চম গোলটি ম্যাচের ১৪ মিনিটে করেছেন সুয়ারেজ। সতীর্থ জুলিয়ান গ্রেসেলের দুর্দান্ত ফ্রিকিক থেকে হেডে গোল করেন সাবেক বার্সেলোনা ও লিভারপুলের স্ট্রাইকার। লিড নিয়ে অবশ্য বিরতিতে যেতে পারনি মায়ামি। ৩৪ মিনিটে সমতায় ফেরে নিউইয়র্ক সিটি। অতিথিদের সমতায় ফেরানো গোলটি করেন ফরোয়ার্ড আলোনসো মার্তিনেজ।
দ্বিতীয়ার্ধের আর কোনো গোল না হওয়ায় দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়। তবে দুই দলই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। নিউইয়র্ক সিটিকে পোস্ট হতাশ করেছে। আর তাদের গোলরক্ষক ম্যাথু ফ্রিস দুর্দান্ত কিছু সেভ করায় এগিয়ে যেতে পারেনি মায়ামি। এক লুইস সুয়ারেজের নিশ্চিত দুটি গোল হতে দেননি ফ্রিস। ৬০ ও ৮০ মিনিটে অবিশ্বাস্য সেভ করেছেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক।
মাঠে নামার সুযোগ না থাকলেও গ্যালারিতে বসে মায়ামির ড্র দেখেছেন মেসি। আগামী ৪ এপ্রিল কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের ম্যাচে দেখা যাবে আটবারের ব্যালন ডি’অর বিজয়ীকে। সেদিন কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠ চেস স্টেডিয়ামে খেলবে মায়ামি। প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব মন্টেরে।

রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
১১ মিনিট আগে
কুমিল্লায় খেলার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মোহামেডানকে নিয়ে গেল মুন্সিগঞ্জে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটি শুক্রবারের বদলে শনিবার হবে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
১৯ মিনিট আগে
আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর শুরু হবে আগামী ১৮ মার্চ। ফাইনাল ২ মে।
৩৭ মিনিট আগে
আবুধাবিতে আগামীকাল একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। শুধু এই দুই দেশেই নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ক্রিকেটপ্রেমীরাও ম্যাচটি উপভোগ করতে পারবেন।
১ ঘণ্টা আগে