
পাবনার ঈশ্বরদী উপজেলায় জমি থেকে কৃষকের গাজর লুট ও চাঁদাবাজির অভিযোগে যুবদলের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে ঈশ্বরদী ইপিজেডসংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকেরা হলেন পাকশী ইউনিয়নের বাঘইল ঠাকুরপাড়া গ্রামের মো. কালামের ছেলে মো. আশিকুল ইসলাম (৩০) এবং একই এলাকার পলান হোসেনের ছেলে মো. পলাশ (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দফায় ঘটে যাওয়া লুটের ঘটনা নিয়ে কয়েক দিন আগে ভুক্তভোগী কৃষক মো. শরিফুল ইসলাম (৪১) বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করেন। এজাহারে আশিকুল, পলাশসহ পাকশীর কয়েকজনের নাম উল্লেখ রয়েছে। মামলার বাদী শরিফুল উপজেলার ছলিমপুর ইউনিয়ন জগন্নাথপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।
এজাহারের সূত্র ধরে পাকশী ফাঁড়ির পুলিশ জানায়, ভুক্তভোগী শরিফুল ইসলাম কিছুদিন আগে পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের পলাতক সভাপতি হাবিবুল ইসলাম হব্বুল এবং স্থানীয় আরেক ব্যক্তি স্বপনের নামে রেলওয়ে থেকে লিজ করা জমি বছরভিত্তিক চুক্তিতে ভাড়া নিয়ে সেখানে গাজরসহ সবজি চাষ করে আসছিলেন।
অভিযোগে উল্লেখ করা হয়, চাষাবাদের পর থেকে আসামিরা তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিলেন। প্রাণনাশের হুমকির মুখে তিনি প্রথমে ২৫ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু পরে আরও টাকা দাবি করা হলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা শরিফুল ইসলামকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন। এরই ধারাবাহিকতায় ৩ ও ১৭ ফেব্রুয়ারি রাতে প্রায় ৫ লাখ টাকার গাজর লুট করে নিয়ে যায়। এ ঘটনায় বাদী পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে পরামর্শ করে তিনি থানায় মামলা করেন।
পাকশী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, কৃষক শরিফুলের করা মামলায় দুই যুবককে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের পাবনায় আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

খাগড়াছড়ি সদর রিজিয়নের উদ্যোগে অসহায় ও অসচ্ছল মানুষের মধ্যে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের বিভিন্ন সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে খাগড়াছড়ি সদর দপ্তরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এসব সহায়তা দেওয়া হয়।
১০ মিনিট আগে
গাইবন্ধার পলাশবাড়ীতে ‘রামমূর্তি’ নির্মাণ বিতর্কে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণীকে প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ময়মনসিংহ আদালতের বিচারক।
২৪ মিনিট আগে
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে নতুন অগ্রগতি হয়েছে। তদন্তের স্বার্থে আরও দুই সন্দেহভাজন ব্যক্তির ডিএনএ প্রোফাইল প্রস্তুত ও তুলনামূলক পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে একজন সাবেক সেনাসদস্য এবং অপরজন বেসামরিক ব্যক্তি।
২৯ মিনিট আগে
পঞ্চগড় রেলওয়ে স্টেশন এলাকায় ভাসমান দোকানসহ অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে রেলওয়ের বিভাগীয় ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুর হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
৩৬ মিনিট আগে