
সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ-সংলগ্ন প্রেসক্লাব ভবনে এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা তাঁকে মারতে মারতে ভবনের বাইরে নিয়ে যায়। খবর পেয়ে শ্যামনগর থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
সামিউল মনির জাতীয় দৈনিক সমকাল ও স্থানীয় দৈনিক পত্রদূতের শ্যামনগর উপজেলা প্রতিনিধি।
প্রত্যক্ষদর্শী ও প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকেরা জানান, আজ সোমবার দুপুরে শ্যামনগর উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুর ইসলাম আঙ্গুরসহ অন্য নেতা-কর্মীরা শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি প্রেসক্লাব চত্বরে এসে মানববন্ধনে রূপ নেয়। এ সময় প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের বিরুদ্ধে নানা স্লোগান দিতে দেখা যায়।
মানববন্ধনের একপর্যায়ে হঠাৎ করে যুবদলের সদস্যসচিব আঙ্গুরসহ ২৫-৩০ জন নেতা-কর্মী প্রেসক্লাব ভবনে ঢুকে সেখানে অবস্থানরত সামিউল মনিরের ওপর অতর্কিত হামলা চালান। তাঁকে ব্যাপক মারধর করা হয়। এ সময় উপস্থিত অন্য সাংবাদিকদের সঙ্গেও অসদাচরণ করা হয়। পরে হামলাকারীরা সামিউল মনিরকে হাতুড়ি ও লোহার রড দিয়ে মারতে মারতে প্রেসক্লাব ভবনের বাইরে নিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকির হোসেন জানান, মনির মাথার বাম পাশে গুরুতর আঘাত পেয়েছেন। তাঁর শরীরের বিভিন্ন অংশে হাতুড়ি ও লোহার রডের আঘাতের চিহ্ন রয়েছে।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি দৈনিক সমকালে ‘যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে খোলপেটুয়া-কপোতাক্ষ নদের বালু লুট’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর থেকে সামিউল মনিরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল বলে জানা গেছে।
হামলার বিষয়ে কথা বলতে আনোয়ারুল ইসলাম আঙ্গুরের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর ফোন অন্য একজন রিসিভ করেন। হামলার বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি ‘ভাইয়ার (আঙ্গুর) কাছ থেকে শুনে’ জানাবেন বলে জানান।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কথিত পুশ ইন চেষ্টায় আটকে পড়া ১০ জন নারী-পুরুষ ও শিশু ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে জিরো লাইনে অনিশ্চিত অবস্থায় রয়েছে। বিজিবির বাধায় বাংলাদেশে প্রবেশ করতে না পারায় এবং বিএসএফ ফেরত না নেওয়ায় তারা দুই দেশের মাঝামাঝি এলাকায় চরম অনিশ্চয়তার মধ্যে...
৪৩ মিনিট আগে
কান্নাজড়িত কণ্ঠে এই বাবা বলেন, ‘আমি আমার বাচ্চা হত্যার সুষ্ঠু বিচার চাই। বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করি। সেই শাস্তি যেন দ্রুত কার্যকর হতে দেখি, একজন বাবা হিসেবে এটাই আমার একমাত্র চাওয়া।’
১ ঘণ্টা আগে
কক্সবাজার থেকে ফেরার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বাসের যাত্রী ওঠানামার জন্য থামার সময়। শনিবার (৬ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া আল-আমিন ফিলিং স্টেশনে...
১ ঘণ্টা আগে
নিপুণ রায় বলেন, একটি শিশু যখন নির্যাতিত হয়, তখন শুধু তার শরীর নয়; একটি পুরো ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়। রাষ্ট্র যদি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে সেই রাষ্ট্রের উন্নয়নের কোনো অর্থ থাকে না।
১ ঘণ্টা আগে